সদ্যোজাতের নামে দুই ধর্মের সমন্বয়! রাম মন্দিরের উদ্বোধনের দিনে মুসলিম মহিলার অনন্য পদক্ষেপ
Ram Mandir Consecration: রাম মন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এটা আগে থেকেই তৈরি ছিল। এদিন যে অনেক শিশুর জন্ম হবে তাও নির্দিষ্ট ছিল। কিন্তু সেখানে কোনও শিশুর নামে যে দুই ধর্মের সমন্বয়ের বার্তা থাকবে তা নির্দিষ্ট ছিল না। এদিন সেই কাজই করেছেন উত্তর প্রদেশের ফিরোজাবাদের এক মহিলা।
অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন নিজের সদ্যোজাতের নাম ওই মহিলা রেখেছেন রাম রহিম। জেলা মহিলা হাসপাতালের ইনচার্জ চিকিৎসক নবীন জৈন জানিয়েছেন, সোমবার ফরজানা নামে এক মহিলা পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান ও মা দু'জনেই ভাল আছেন বলে জানিয়েছেন তিনি।

ওই শিশুটির ঠাকুরমা হুসনা বানু পরিবারের সদ্যোজাতের নাম রাম রহিম রাখার কথা জানিয়েছেন। তিনি বলেছেন হিন্দু-মুসলিম ঐত্যের বার্তা দিতেই শিশুটির নাম রাম রহিম রাখা হয়েছে।
এদিকে সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে সারা দেশের বিভিন্ন জায়গায় উৎসব হয়। প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী মন্দির পরিক্রমা করেন এবং প্রণাম করেন। তিনি মন্দিরে সাধুদের আশীর্বাদও নেন।
উল্লেখ করা প্রয়োজন ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে রাম মন্দিরটি তৈরি করা হয়েছে। পূর্ব-পশ্চিমে এর দৈর্ঘ ৩৮০ ফুট, প্রস্থে ২৫০ ফুট এব উচ্চতায় ১৬১ ফুট। সেখানে মোট ৩৯২ টি স্তম্ভ এবং ৪৪ টি দরজা রয়েছে। মন্দিরের স্তম্ভ ও দেওয়ালগুলিতে হিন্দু দেবতা ও দেবদেবীর ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে ভগবান রামচন্দ্রের শৈশব রূপ স্থাপন করা হয়েছে।












Click it and Unblock the Notifications