Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি ক্ষমতায় ফিরতেই অযোধ্যায় রামন্দির নিয়ে সরব আরএসএস প্রধান!

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সরকারে আসতেই দেশ জুড়ে মোদী সুনামি বেশ তুঙ্গে। আর ফের একবার গেরুয়া ঝড়ে দেশে আলোড়ন পড়ে যেতেই এবার রামমন্দির নিয়ে উদ্যোগ শুরু করে দিল আরএসএস।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সরকারে আসতেই দেশ জুড়ে মোদী সুনামি বেশ তুঙ্গে। আর ফের একবার গেরুয়া ঝড়ে দেশে আলোড়ন পড়ে যেতেই এবার রামমন্দির নিয়ে উদ্যোগ শুরু করে দিল আরএসএস। আরএসএস প্রধান , মোগন ভাগবত রাজস্থানের উদয়পুর থেকে অযোধ্যা ইস্যুতে সরব হয়ে যান।

বিজেপি ক্ষমতায় ফিরতেই অযোধ্যায় রামন্দির নিয়ে সরব আরএসএস প্রধান!

রাজস্থানের উদয়পুরে এক সভায় ফের একবার রামমন্দির নিয়ে সরব হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, 'রামের কাজ করতে হবে, আর তা হবেই..সবাইকে মিলে করতে হবে রামের কাজ।.. রাম আমাদের অন্তরে থাকেন। নিজের কাজ নিজে করতে হয়। কাউকে কাজ দিয়ে তার ওপর নজর রাখতে হয়।' যদিও বিজেপির নাম সরাসরি নিয়ে কোনও মন্তব্য করেননি মোহন ভাগবত। তবে তাঁর নিশানায় যে বিজেপিই রয়েছে,তা বলা বহুল্য।

প্রসঙ্গত, বহু বিতর্কিত রামমন্দির-বাবরি মসজিদ ইস্যু আপাতত সুপ্রিম কোর্টের আওতায়। তবে ২০১৯ লোকসভা ভোটের আগে বিজেপির ইস্তেহারে রামমন্দির ইস্যুকে সমর্থন করা হয়। বিজেপি সাফ জানিয়ে দেয় , রামমন্দির নিয়ে তাঁরা এবারেও একই অবস্থানে অনড় থাকছে। এরপরই সপ্তদশ লোকসভা নির্বাচলে বিজেপি মসনদে ফিরতেই , গেরুয়া শিবিরের ওপর রামমন্দির ইস্যুতে চাপ বাড়াতে থাকে আরএসএস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+