Rajya Sabha Election 2024: দেদার ক্রস ভোটিং হিমাচল-উত্তর প্রদেশে, কর্নাটকে ধাক্কা খেল বিজেপিও
রাজ্যসভা ভোটে তুলকালাম পরিস্থিতি। শাসক-বিরোধী উভয় শিবিরেই চলছে দেদারে ক্রস ভোটিং। একদিকে যখন হিমাচল প্রদেশের ৯ কংগ্রেস বিধায়ক বিজেপিকে ভোট দিয়েছিলেন অন্যদিকে কর্নাটকে বিজেপির এক বিধায়ক কংগ্রেসে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে।
সকাল থেকেই রাজ্যসভার ভোট নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির মুখ্যসচেতক পদত্যাগ করেছেন। তিনি নাকি যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। এরই মধ্যে বিজেপি দাবি করেেছ আরএলডির সব বিধায়ক বিজেপিকে ভোট দিয়েছেন।

এমন রাজ্যসভার ভোট আগে কখনও হয়নি। সকাল থেকেই টানটান উত্তেজনা রয়েছে। উত্তরপ্রদেশে সকালেই সমাজবাদী পার্টি বড় ধাক্কা খেয়েছে। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে সমাজবাদী পার্টির। তারপরেই রাজ্যসভা ভোটের দিন সকালেই মুখ্যসচেতকের পদত্যাগে বড় ধাক্কা খেয়েছে সমাজবাদী পার্টি। তারপরেই ভোটের আগে সমাজবাদী পার্টিতে ভাঙনের জল্পনা শুরু হয়েছে। যদিও বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন অখিলেশ যাদব।
শুধু উত্তর প্রদেশ নয় হিমাচল প্রদেশেও চলছে ক্রস ভোটিং। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ৯ জন কংগ্রেস বিধায়ক। অর্থাৎ ৯ কংগ্রেস বিধায়ক নাকি বিজেপিকে ভোট দিয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। অন্যদিকে কর্নাটকেও বিজেপি ধাক্কা খেয়েছে সেখানে নাকি বিজেপি বিধায়ক ক্রস ভোটিং করেছেন। তিনি কংগ্রেসকে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে। কর্নাটকে ডিকে শিবকুমার কংগ্রেসের গড় ধরে রেখেছেন। কংগ্রেস বিধায়করা দাবি করেছেন বিজেপি চক্রান্ত এখানে কোনও ভাবেই কাজে আসবে না।












Click it and Unblock the Notifications