'পদ্মাবত' মুক্তি পেলে চিতোরগড়ে "জওহর" -এ ঝাঁপ দেওয়ার হুমকি এই মহিলাদের

'পদ্মাবত' -এর মুক্তির দিন ঘোষণা হতেই নতুন করে বিবাদ দানা বেঁধেছে। রাজপুত সম্প্রদায়ের কার্নি সেনা ইতিমধ্যেই এই ছবি ঘিরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে দিয়েছে।

'পদ্মাবত' -এর মুক্তির দিন ঘোষণা হতেই নতুন করে বিবাদ দানা বেঁধেছে। রাজপুত সম্প্রদায়ের কার্নি সেনা ইতিমধ্যেই এই ছবি ঘিরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে দিয়েছে। এদিকে, রাজপুত ক্ষত্রিয়ে মহিলারা হুমকি দিয়েছেন যদি 'পদ্মাবত' মুক্তি পায়,তাহলে তাঁরা জওহর ব্রত পালন করে, অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবেন।

'পদ্মাবত' মুক্তি পেলে চিতোরগড়ে "জওহর" -এ ঝাঁপ দেওয়ার হুমকি এই মহিলাদের

ক্ষত্রিয় সমাজের সর্বসমাজে সংগঠনের ৫০০ জনের এক জমায়েতে এমনই ঘোষণা করা হয়েছে। ১৭ জানুয়ারি এই ছবির প্রদর্শন বন্ধের দাবিতে রাজস্থানজুড়ে উত্তাল বিক্ষোভের ডাক দিয়েছে রাজপুত কর্নি সেনা। বলা হয়েছে, বন্ধ করে দেওয়া হবে চিতোরগড়ের সমস্ত হাইওয়ে। ছবির প্রদর্শন যাতে বন্ধ হয়, তার জন্য সম্প্রদায়েরতৃ তরফে একটি প্রতিনিধি দল সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আর যদি, ছবি প্রদর্শন বন্ধ করার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, শেষে রাজপুত মহিলারা জহর ব্রত গ্রহণ করবেন ২৪ জানুয়ারি , এমনটাই জানিয়েছেন রাজপুত কর্নি সেনার বীরেন্দ্র সিং।

উল্লেখ্য, রাজস্থানের চিতোরের রানি পদ্মিনীকে নিয়ে লেখা এক সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়েছে ছবি 'পদ্মাবত'। ছবিতে পদ্মিনী ও আলাউদ্দিন খিলজির একটি ড্রিম সিকোয়েন্স নিয়ে মূলত বিতর্ক ওঠে। এরপর সেন্সর বোর্ডের তরফে ছবিতে ৫টি পরিবর্তন করারকথা বলা হয়। ছবির নাম পাল্টে হয় , 'পদ্মাবত'। তবে ছবির নাম পাল্টালেও গোটা ছবি ঘিরে ক্ষোভ এখনও কমেনি রাজপুত গোষ্ঠীর মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+