NDA Government: প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রী, রাজনাথ থেকে কুমারস্বামীরা পেলেন কোন মন্ত্রক?
মুখ্যমন্ত্রী পদ থেকেই প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর তৃতীয় দফার মন্ত্রিসভায় একঝাঁক প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সমাবেশ। উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ একাধিক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা যে মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন তা রবিবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। অবশেষে সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীরা পেলেন তাদের মন্ত্রকও।
নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বিগ ফোরের অন্যতম রাজনাথ সিং।তিনি এর আগে বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।তিনি একটা সময়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন।রাজনাথ সিং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ২০০০-এর ২৮ অক্টোবর থেকে ২০০২ সালের ৮ মার্চ। এর আগেও ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ছিলেন রাজনাথ সিং।এবারও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকেই বহাল রাখলেন নরেন্দ্র মোদী।

শিবরাজ সিং চৌহান এবার মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন। একাধিক দফায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। কয়েকমাস আগে মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় এলেও চৌহানকে মুখ্যমন্ত্রী করেনি। তবে বর্ষীয়ান নেতাকে লোকসভার সদস্য করে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করল। তাঁকে কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল।
সর্বানন্দ সোনওয়াল অসমের মুখ্যমন্ত্রী ছিলেন ২০১৬-র ২৪ মে থেকে ২০২১-এর ১০ মে পর্যন্ত। তাঁর মতো দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এবারও তাঁর দায়িত্বে থাকছে বন্দর ও জাহাজ মন্ত্রক।
জিতেন রাম মাঞ্ঝি বিহারে এনডিএ-র শরিক হামের সাংসদ। তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন ২০১৪-র ২০ মে থেকে ২০১৫-র ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার তিনি সাংসদ হয়ে হলেন মন্ত্রী। তাঁকে দেওয়া হল ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্ব।
হরিয়ানা থেকে মনোহরলাল খট্টরও এবার মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন। ২০১৪-র ২৬ অক্টোবর থেকে তিনি ২০২৪-এর ১২ মার্চ পর্যন্ত হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। বর্ষীয়ান এই নেতা এবার নগরোয়ন্নন, বিদ্যুত মন্ত্রী হলেন।
শরিক দল জেডিএসের এইচ ডি কুমারস্বামী ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন রবিবার। তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন ২০০৬-এর ৩ ফেব্রুয়ারি থেকে ২০০৭-এর ৯ অক্টোবর পর্যন্ত। তারপর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ২০১৮-র ২৩ মে থেকে ২০১৯-এর ২৩ জুলাই পর্যন্ত।এবার তাঁর দায়িত্বে গেল ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রক।
সব মিলিয়ে অঙ্ক কষেই মন্ত্রক বন্টন করলেন নরেন্দ্র মোদী। বিগ ফোর মন্ত্রক বিজেপি নিজেদের হাতেই রেখেছে। শরিকদেরও সন্তুষ্ট করেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications