Rajnath Singh: পাকিস্তান অক্ষম হলে্ ভারত করে দেখাবে, সন্ত্রাসবাদ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা রাজনাথ সিংয়ের
সন্ত্রাসবাদে আঁতুরঘর বলা হয় পাকিস্তানকে। সেদেশের সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। তার জেরে নিজের দেশেই বুমেরাং হয়ে আসছে জঙ্গিকার্য কলাপ। কিছুতেই দেশে শান্তি বজায় রাখতে পারছে না প্রতিবেশী এই রাষ্ট্র। এবার পাকিস্তানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাদবাদ দমন করতে না পারে তাহলে ভারত সহযোগিতা করতে পারে। তবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দিলে ভারত ছেড়ে কথা বলবে না বলে হুঁশিয়ারি দিতেও ছাড়েননি তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে একটি খবর প্রকাশ্যে এসেছিল তাতে দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর দফতরের নির্দেশে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি নিকেশ করেছে ভারতীয় ইন্টালিজেন্স। তারপরেই নড়ে চড়ে বলেছিল গোটা বিশ্ব। যদিও ভারতের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হয়েছিল। এবং বলা হয়েছিল ভারতের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে বলে পাল্টা তোপ দেগেছিল বিদেশমন্ত্রক।
তারপরেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন জঙ্গি দমনে ঘরমে ঘুসকে মারা। যদি জঙ্গীরা সীমান্তের ওপার থেকে এসে ভারতে সন্ত্রাসবাদ চালায় তাহলে তাহলে সীমান্তে পেরিয়ে তাদের নিকেশ করতে পিছপা হবে না ভারত। সেই সঙ্গে তিনি বলেছিলেন ভারত কখনওই কোনও দেশের সীমানা লঙ্ঘন করে না বা কোনও দেশের জমি দখল করে না।
তবে কেউ যদি ভারতে সার্বভৌমত্বে আঘাত হানে বা ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে ভারতও ছেড়ে কথা বলবে না। ভারত নিজেকে রক্ষা করতে জানে। প্রয়োজনে জঙ্গি দমনে অন্যদেশকেও সহযোগিতা করতে প্রস্তুত।












Click it and Unblock the Notifications