Pahalgam Terror Attack: কড়া জবাব খুব শীঘ্রই, রাজনাথের মন্তব্য ঘিরে তোলপাড় দেশ! তাহলে আজই...
Rajnath Singh on Pahalgam terror attack: প্রায় একযুগ পর ফের একবার জঙ্গি হামলায় রক্তাত্ত কাশ্মীর। 'মিনি সুইজারল্যান্ড' হিসাবে পরিচিত ছবির মতো সুন্দর পহেলগাঁও'কে টার্গেট করল জঙ্গিরা। মুহূর্তে সব শেষ। এলোপাথাড়ি গুলিতে নিহত ২৬ পর্যটক। আর এরপর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে দেশ। আরও একটা সার্জিকাল স্ট্রাইকের দাবি উঠছে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি রাজনাথ সিংয়ের।
তাঁর কথায়, খুব শীঘ্রই কড়া জবাব দেওয়া হবে। তাহলে আজই কি ২৬ প্রাণের বদলা নিতে পাকিস্তানের উপর বড়সড় প্রত্যাঘাত হানবে পাকিস্তান সেনা? এখন শুধু একটা নির্দেশের অপেক্ষা? প্রতিরক্ষামন্ত্রীর (Rajnath Singh on Pahalgam terror attack) এহেন হুঁশিয়ারির পরেই জোর জল্পনা তৈরি হয়েছে।

Rajnath Singh on Pahalgam terror attack: জিরো টলারেন্স নীতি
দিল্লিতে আজ বুধবার এক অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh on Pahalgam terror attack) । সেখানে তিনি বলেন, ভয়াবহ এই হামলায় অনেক নিরীহ মানুষের প্রাণ হারিয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে মোদী সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেই আরও একবার মনে করিয়ে দেন মোদী সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী।
তাঁর কথায়, এই ঘটনায় সরকার সমস্ত জরুরি পদক্ষেপ নেবে। এই সন্ত্রাসী হামলার অপরাধীদের পাশাপাশি, এর পিছনে লুকিয়ে থাকা ব্যক্তিদেরও ধরা হবে।কাউকে ছাড়া হবে না। আর তা বলতে গিয়েই রাজনাথ বলেন, আমি আশ্বাস দিচ্ছি কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট জবাব দেওয়া হবে। আর সেই রেজাল্ট খুব শীঘ্রই দেখতে পাওয়া যাবে বলে বার্তা।
Rajnath Singh on Pahalgam terror attack: বিশেষ ধর্মকে টার্গেট
হিন্দু ধর্মকে টার্গেট করে যেভাবে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করেন রাজনাথ সিং। তাঁর কথায়, জঙ্গিরা বিশেষ ধর্মকে টার্গেট করে কাপুরষের মত|ো হামলা করেছে। নিরপরাধ মানুষকে মৃত্যু বরণ করতে হয়েছে। কোনও কিছুই বৃথা যাবে না বলে বার্তা প্রতিরক্ষামন্ত্রীর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
#WATCH | #PahalgamTerrorAttack | Delhi: Raksha Mantri Rajnath Singh says, "We lost many innocent lives in the cowardly act in Pahalgam. We are deeply distressed. I express my condolences to the families who lost their loved ones... I want to repeat India's resolve against… pic.twitter.com/OhuX8rkghy
— ANI (@ANI) April 23, 2025
Rajnath Singh on Pahalgam terror attack: সন্ধ্যায় জরুরি বৈঠক
এই পরিস্থিতিতে আজ বুধবার ccs meeting রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এই বৈঠক হবে। যেখানে অজিত দোভাল সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত থাকবেন বলে খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications