'সীমান্তে শান্তি ছাড়া সম্পর্ক স্বাভাবিক নয়,' চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথের
গালওয়ান সংঘাতের পর প্রথমবার ভারতে চিনা প্রতিরক্ষামন্ত্রী li shangfu! শুধু তাই নয়, বৈঠক সারলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও। দীর্ঘক্ষণ ধরে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক চলে। যেখানে একাধিক ইস্যুতে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
বৈঠক শেষে রাজনাথ সিং বলেন, সীমান্তে শান্তি ছাড়া ভারত এবং চিনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। জানা গিয়েছে, বৈঠকে চিনের প্রতিরক্ষামন্ত্রী লি'য়ের কাছে সীমান্ত সংঘাতের বিষয়টি তুলে ধরেন। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে থাকা চুক্তিকে উলঙ্ঘন দ্বিপাক্ষিক সম্পর্ককে নষ্ট করছে বলেও এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ ভারত-চিন সীমান্ত বরাবর সমস্ত সমস্যা দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রতিশ্রুতি অনুযায়ী সমাধান করা দরকার বলেও লি'কে তিনি জানিয়েছেন বলে জানা গিয়েছে। এসইও বৈঠকে যোগ দিতেই মূলত চিনের প্রতিরক্ষামন্ত্রী li shangfu ভারতে এসেছেন।
Defence minister categorically stated that military cooperation between the two countries can progress only if peace and tranquillity are established at the border. He said after disengagement, there should be a movement towards de-escalation and expressed hope for a positive… pic.twitter.com/1PniuyTCLN
— ANI (@ANI) April 27, 2023
দিল্লিতে পা রাখার পরেই পূর্ব ঘোষিত সময়েই দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখোমুখি হন li shangfu। বিশেষ করেই গালওয়ানে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে সংঘাতের পর থেকেই দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে। এমনকি সীমান্তে একাধিক চিনের উস্কানিমুলক পদক্ষেপের কড়া বিরোধীতা জানিয়ে এসেছে ভারত। যা সম্পর্কে আরও প্রভাব ফেলেছে।
বিশেষ করে যেভাবে সীমান্তের ওপারে চিন নির্মাণকাজ থেকে শুরু করে গ্রাম, ঘাঁটি বানাচ্ছে তা নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে ভারত। আর এর মধ্যেই চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই বৈঠকের পর সীমান্তের পরিবেশ উন্নতি হয় কিনা সেদিকেই নজর সবার।
Defence minister Rajnath Singh meets China’s State Councillor & Minister of National Defence ahead of SCO Defence Ministers’ meeting in New Delhi
— ANI (@ANI) April 27, 2023
Development of India-China ties is premised on prevalence of peace & tranquillity at the borders: Rajnath Singh
All issues at LAC… pic.twitter.com/IKYOfPkfNW
তবে গত কয়েকদিন আগেই কোর কম্যান্ডার স্তরে লাদাখ সীমান্তে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে দ্রুত চিনকে বিতর্কিত এলাকা থেকে সেনা সরানোর কথা বলেছে। বলে রাখা প্রয়োজন, আগামী সপ্তাহে গোয়ায় এসসিও বৈঠকে ভারতে যোগ দিতে আসছেন চিনের বিদেশমন্ত্রী কিন কাং। আগামী চার কিংবা পাঁচ মে এই বৈঠক হতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications