২০১৮ সালের মধ্যে অত্যাধুনিক উপায়ে পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করার পথে কেন্দ্র

জয়সলমের, ৭ অক্টোবর : ওপার থেকে সন্ত্রাসের আমদানি বন্ধ করতে এবার আরও নিশ্ছিদ্র পদক্ষেপ করতে চলেছে ভারত সরকার। পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রতিবেশী দেশ থেকে যাতে কোনওভাবেই জঙ্গিরা এদেশে ঢুকে নাশকতা না ছড়াতে পারে তার জন্য ব্যবস্থা নিতে বদ্ধপরিকর কেন্দ্র। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

এদিন সীমান্ত সিল করা নিয়ে জয়সলমেরে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাক লাগোয়া সীমান্ত রাজ্য রাজস্থান, গুজরাত, পাঞ্জাব ও জম্মু ও কাশ্মীরের প্রশাসন ও বিএসএফের সঙ্গে কথা বলেছেন তিনি। ২০১৮ সালের মধ্যে পুরো ভারত-পাক সীমান্ত সিল করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। [ভারত-পাক সীমান্তে অবৈধ অনুপ্রবেশের রমরমা ব্যবসা চলছে]

অত্যাধুনিক উপায়ে পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করবে কেন্দ্র

সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দেবে ভারত। এর জন্য বাজেট বরাদ্দে খামতি পড়বে না। যত টাকা প্রয়োজন তা দিয়ে এই আশু প্রয়োজন মেটাতে আগ্রহী মোদী সরকার। [মাসুদ আজহারের জঈশ-ই-মহম্মদই এখন 'সেরা জঙ্গি দল']

ভারত-পাকিস্তানের মধ্যে মোট সীমানা রয়েছে ২২৮৯.৬৬ কিলোমিটারের। এর মধ্যে ২০৩৪.৯৬ কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া বা অন্য কিছু দিয়ে ঘেরা রয়েছে। বাকী থাকা ২৫৪.৮০ কিলোমিটার সীমান্তই ঘিরে ফেলতে চাইছে কেন্দ্র। [পাকিস্তানে একে ৪৭, কালাশনিকভ রাইফেলের দাম কত? জেনে নিন]

সীমান্তে যে অংশগুলি ঘেরা নেই, তার মধ্যে নদী অথবা জলপথ রয়েছে। এবং সেই এলাকাগুলি দিয়ে বারবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। ফলে দুর্গম এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া না দিতে পারলেও অত্যাধুনিক লেজার প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। [টাওয়ার ছাড়াই মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]

এই লেজার প্রযুক্তির ফলে কেউ তা ভেদ করতে গেলেই সাইরেন বেজে উঠবে এবং অনুপ্রবেশ আটকানো যাবে। এছাড়া জলপথে নদীর গভীরে অত্যাধুনিক ডিভাইস রাখার প্রস্তাব রয়েছে। যার ফলে ডুব দিয়ে নদীর সাঁতরে পার করে এপারে আসতে গেলেও জানতে পেরে যাবে ভারতীয় সেনা। সেই অনুযায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। [পাকিস্তানে ছাপা জাল নোট এই ৩টি দেশ ঘুরে ভারতে আসে!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+