Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজেন্দ্র প্রসাদ থেকে দ্রৌপদী মুর্মু, ১৯৫০ থেকে ২০২২ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে অবাক করা অজানা কিছু তথ্য

রাজেন্দ্র প্রসাদ থেকে দ্রৌপদী মুর্মু, ১৯৫০ থেকে ২০২২ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে অবাক করা অজানা কিছু তথ্য

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এখনও গণনা চলছে। ইতিমধ্যে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে গিয়েছেন। তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে তাঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে এমন অনেক অজানা তথ্য রয়েছে, যা জানলে অবাক হয়ে যেতে হয়। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে এখনও পর্যন্ত সব থেকে বেশি ভোট পেয়েছেন কে আর নারায়ণন। তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন। কে আর নারায়ণন ৯.৫৬ লক্ষ ভোট পেয়েছিলেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। আবার ভারতের প্রথম ও ষষ্ঠ রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন।

সব থেকে বেশি ভোট পেয়ে কোন রাষ্ট্রপতি পেয়েছিলেন

সব থেকে বেশি ভোট পেয়ে কোন রাষ্ট্রপতি পেয়েছিলেন

স্বাধীনতার পরে ভারতের ইতিহাসে সব থেকে বেশি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কে আর নারায়ণন। ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটের মূল্য ১০,৮৬,৪৩১। তার মধ্যে তিনি প্রায় ৯.৫৬ লক্ষ মূল্যের ভোট পেয়েছিলেন। কে আর নারায়ণন ছাড়া আর এক জন রাষ্ট্রপতি নয় লক্ষের বেশি ভোট পেয়ে জিতেছিলেন। তিনি হলেন এপিজে আবদুল কালাম। কে আর নারায়ণন ও এপিজে আবদুল কালাম রাষ্ট্রপতি নির্বাচনে তৎকালীন বিরোধীদের সমর্থন পেয়েছিলেন। ২০০২ রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম ৯.২৩ লক্ষ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। অন্যদিকে, চলতি রাষ্ট্রপতি নির্বাচনে অনেক রাজনৈতিক দল রয়েছে, যারা বিজেপিকে সমর্থন করে না, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেন। দ্রৌপদী মুর্মু যে বিশাল অঙ্কের ভোটে জয়ী হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রাষ্ট্রপতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রাষ্ট্রপতি

দেশের প্রথম ও সপ্তম রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। দেশের ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন ফকরুদ্দিন আল আহমেদ। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে রাষ্ট্রপতির পদ ফাঁকা হয়ে যায়। উপরাষ্ট্রপতি দায়িত্ব সামলালেও ভারতীয় সংবিধান অনুযায়ী শূন্যপদ সৃষ্টির ছয় মাসের মধ্যে নয়া রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। কিন্তু ফকরুদ্দিন আল আহমেদের মৃত্যুর একদিন আগেই দেশের সাধারণ নির্বাচন প্রক্রিয়া চালু হয়। তারপর দেশের ১১টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। যার ফলে ছয় মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। সে বছর অর্থাৎ ১৯৭৭ সালের জুলাই মাসের ৪ তারিখে রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি বের হয়। মোট ৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় নিয়ম অনুসারে মনোনয়ন জমা না দেওয়ায় ৩৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। ১৯৭৭ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের সপ্তম রাষ্ট্রপতি নির্বাচিত হন নীলম সঞ্জীব রেড্ডি।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১৫ টি মনোনয়ন জমা

রাষ্ট্রপতি নির্বাচনে ১১৫ টি মনোনয়ন জমা

চলতি বছর রাষ্ট্রপতি নির্বাচন ১১৫টি মনোনয়ন জমা পড়েছিল। যদিও স্কুটিনির পরে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধী প্রার্থী যশোবন্ত সিনহার মনোনয়ন চূড়ান্ত করা হয়। রাজেন্দ্র প্রসাদ পর পর দুবার ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। আর কেউ দুবার ভারতের রাষ্ট্রপতি হননি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হুসেন। কর্ব্যরত অবস্থায় ভারতের দুই রাষ্ট্রপতি জাকির হুসেন ও ফকরুদ্দিন আল আহমেদের মৃত্যু হয়। তফসিলি জাতির প্রথম রাষ্ট্রপতি কে আর নারায়ণন। ভারতের প্রথম বিজ্ঞানী রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।

রাষ্ট্রপতি গণনার হিসেব

রাষ্ট্রপতি গণনার হিসেব

রাষ্ট্রপতিনির্বাচনে ভোট জটিল অঙ্কের মাধ্যমে গণনা করা হয়। রাষ্ট্রপতি দেশের সাধারণ মানুষ নির্বাচিত করতে পারেন না। সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা অর্থাৎ দেশের সমস্ত বিধায়ক ও সাংসদরা ভোটদানের মধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিটি বিধায়ক ও সাংসদের ভোটের আলাদা মূল্য ধরা হয়। একজন সাংসদের ভোটের মূল্য ৭০০। অন্যদিকে, প্রতিটি রাজ্যের জন্য বিধায়কদের পৃথক মূল্য নির্ধারণ করা হয়। বিধায়কদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মূল্য সেই রাজ্যের জনসংখ্যার ওপর নির্ভর করে। রাষ্ট্রপতি নির্বাচনে বিধায়কের ভোটের মূল্য = সেই রাজ্যের মোট জনসংখ্যা বিভক্ত (বিধানসভার মোট আসন x১০০০)।

ভারতীয় রাষ্ট্রপতিদের ভোটের অঙ্ক

ভারতীয় রাষ্ট্রপতিদের ভোটের অঙ্ক

১৯৫০ সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। তাঁর বিরোধী কোনও প্রার্থী ছিল না। তিনি দুবার ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। ১৯৬২ সালে স্বাধীন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণণ। তিনি ৫.৫৩ লক্ষ ভোট পেয়েছিলেন। ১৯৬৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনে জাকির হুসেন ৪.৭১ লক্ষ ভোট পেয়েছিলেন। ১৯৬৯ সালে ভিভি গিরি ৪.২০ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+