গতি বাড়ল রাজধানী এক্সপ্রেসের, ১০ ঘণ্টায় পৌঁছনো যাবে দিল্লি
আরও গতি বাড়ল রাজধানী এক্সপ্রেসের। এবার ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছুটবে ট্রেন। মাত্র ১০ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে মুম্বই থেকে দিল্লি। প্রায় ৫ ঘণ্টা সময় কম লাগবে। রেলের তরফে একথা জানানো হয়েছে।
আরও গতি বাড়ল রাজধানী এক্সপ্রেসের। এবার ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছুটবে ট্রেন। মাত্র ১০ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে মুম্বই থেকে দিল্লি। প্রায় ৫ ঘণ্টা সময় কম লাগবে। রেলের তরফে একথা জানানো হয়েছে। রেলের গতি বাড়ানো নিয়ে অনেকদিন আগে থেকেই চিন্তাভাবনা শুরু করেছিল রেল। সেকারণেই ডিজেল ইঞ্জিন তুলে দিয়ে সব রুটেই ইলেকট্রিক ইঞ্জিন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সেই সুবাদেই মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেসের গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে মুম্বই থেকে দিল্লি পৌঁছতে সাড়ে ১৫ ঘণ্টা সময় লাগত রাজধানী এক্সপ্রেসের। ট্রেন ছুটত ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে। এবার সেই ট্রেন ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতি বেগে ছুটবে। তাতে এক ধাক্কায় ৫ ঘণ্টা সময় কমে যাচ্ছে। ১৫ ঘণ্টার জায়গায় ১০ ঘণ্টায় মুম্বই থেকে দিল্লি পৌঁছতে পারবেন যাত্রীরা।
[২১ অগাস্টের সেরা ছবি দেখে নিন একনজরে]
শুধু দিল্লি-মুম্বই রুটেই নয় এবার হাওড়া-দিল্লি রুেটও বাড়ানো হবে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ। রেলের মিশন রফতার প্রকল্পের আওতায় এই গতিবেগ বৃদ্ধি বলে জানানো হয়েছে। শুধু এক্সপ্রেস ট্রেন নয় লোকাল ট্রেনের গতিও বাড়ছে। মোট ৬ টি রুটে প্রাথমিক ভাবে এই গতি বৃদ্ধি করা হচ্ছে। যার মধ্যে রয়েছে হাওড়া-দিল্লি, হাওড়া-চেন্নাই, হাওড়া-মুম্বই রুটও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications