Rajasthan New CM: বসুন্ধরায় বিরূপ মোদী-শাহরা! যে কয়েকটি ফ্যাক্টরের কারণে বিজেপির তালিকায় 'বাতিল' ২ বারের CM
Rajasthan New CM: গত প্রায়নয় দিনের বিভিন্ন জল্পনার অবসান ঘটিয়ে এদিন রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করেছে বিজেপি। প্রথমবারের বিধায়ক ভজন লাল শর্মাকে নতুন মুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করা হয়েছে। বিধানসভা নির্বাচনের পরে নিজের শক্তি দেখিয়েও মুখ্যমন্ত্রী পদে পিছিয়ে পড়লেন তিনি।
ছত্তিশগড়ে বিষ্ণু দেব সাই এবং মধ্যপ্রদেশে মোহন যাদবকে বিজেপি মুখ্যমন্ত্রী করার পরে রাজস্থানেও বিজেপি মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ আনতে পারে বলে অনুমান করা হয়েছিল। শেষে ঘটলও তাই। কোনও হেভিওয়েটই জায়গা পেলেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর দৌড়ে কী কী কারণে পিছিয়ে পড়লেন বসুন্ধরা রাজে, তা দেখে নেওয়া যাক।

- রাজস্থানের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। সচিন পাইলট যখন উপ মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় তিনিও বসুন্ধরা রাজের সঙ্গে গেহলটের সম্পর্কের অভিযোগ করেছিলেন। এছাড়াও এই বছরের অক্টোবরে দিল্লিতে করা সাংবাদিক সম্মেলনে অশোক গেহলট বসুন্ধরার প্রতি সহানুভূতিশীল বক্তব্য রেখেছিলেন।
- এবারের রাজস্থান নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি সমীক্ষার ভিত্তিতে টিকিট দিয়েছিল। সেখানেবসুন্ধরা রাজের অনেক ঘনিষ্ঠের টিকিট বাতিল করা হয়েছিল। বসুন্ধরা রাজের সমর্থক বলে পরিচিত অশোক পার্নামি, রাজপালসিং শেখাওয়াত, ইউনুস খানের মতো নেতাদের টিকিট বাতিল করা হয়। রাজের সমর্থক হওয়ার কারণেও অনেকের নাম তালিকা থেকে কাটা যায় বলে দাবি।
- একটা সময়ে বসুন্ধরা রাজে সংঘের প্রথম পছন্দ হিসেবে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদে বসলেও, সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক ভাল যাচ্ছিল না। যে কারণে টিকিট বিতরণের সময় অনুগামীদের নাম কাটা যায়।
- Rajasthan New CM: কে এই ভজনলাল শর্মা? বসুন্ধরা রাজে-সহ পাঁচ হেভিওয়েটকে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী বাছলেন মোদীরা
- দীর্ঘদিন ধরেই বসুন্ধরা রাজের সঙ্গে বিজেপি নেতৃত্বের সম্পর্ক ভাল নয়। এবার তিনি নিজের অনুগামীদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদের দাবি তুলেছিলেন। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরেও তিনি শক্তি প্রদর্শন করেছিলেন। যা ভাল চোখে দেখেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
- দলীয় সংগঠনে জোর কমেছে বসুন্ধরা রাজের। দীর্ঘদিন রাজস্থানে রাজ্য সভাপতি থাকা সতীশ পুনিয়ার সঙ্গে বসুন্ধরা রাজের সম্পর্ক ছিল খুবই খারাপ। পরবর্তী সময়ে বিজেপি সিপি যোশীকে রাজ্য সভাপতি করে। তবে দীর্ঘদিন ধরেই সংগঠনে রাজের তেমন কোনও দখলদারি ছিল না বললেই চলে।
- রাজস্থানের তৃণমূলস্তরের জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক কমেছে দিনের পর দিন। সমীক্ষায় দেখা গিয়েছিল সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদে অনেকেই তাঁর নাম করছেন না। অর্ধেক মানুষ তাঁর বিকল্পের কথা বলেছিলেন। এইসব কারণেই তিনি পিছিয়ে পড়লেন। শেষ পর্যন্ত তাঁকে দিয়েই এদিন ভজন লাল শর্মার নাম প্রস্তাব করায় বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications