Rajasthan Election Results 2023: আপ মুখ্যমন্ত্রী বন রহে...! 'যোগী'কে দেখেই হাত মেলাতে গেলেন অধীর
Rajasthan Election Results 2023: সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে রাজস্থানের ক্ষমতায় বিজেপি! আর এরপরেই সে রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জোর জল্পনা। বসুন্ধরা রাজে সিন্ধিয়া নাকি যোগী বালকনাথ! এমনই বেশ কয়েকটি নাম সামনে আসছে। যদিও বিজেপির তরফে এখনই কোনও নাম ঘোষণা করা হয়নি।
তার আগেই যোগী বালকনাথের (Mahant Balak Nath Yogi) সঙ্গে হালকা মেজাজে দেখা গেল প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। শুধু তাই নয়, আপ রাজস্থানকে সিএম বন রহে হ্যা না। বহরমপুরের সাংসদের এমন প্রশ্নে কিছুটা অস্বস্তি পড়ে যান যোগী। তবে পুরো বিষয়টি হেসে এবং হাত জড়ো করেই সামাল দেন রাজস্থানের যোগীর।

অলবর থেকে সাংসদ হলেও এবার রাজস্থানের তিজারা বিধানসভা (Rajasthan Election Results 2023) থেকে লড়াই করেছেন মহন্ত বালক নাথ যোগী (Mahant Balak Nath Yogi)। শুধু লড়াই নয়, বড় জয় পেয়েছেন তিনি। ভোটের আগে থেকে 'রাজস্থানের যোগী'কে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল বিজেপি। এমনকি সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে তিনিই বসতে পারেন বলে জোর জল্পনা। আর সেই খবর পৌঁছয় বাংলার কংগ্রেস নেতার কাছে।
#WATCH | Winter Session of Parliament | Congress leader and LoP in Lok Sabha Adhir Ranjan Chowdhury and BJP MP Yogi Balaknath share a light moment in the Parliament premises as Adhir Ranjan Chowdhury says "Rajasthan ke naye CM ban rahe hai naa..." pic.twitter.com/G8B0TIH1xw
— ANI (@ANI) December 4, 2023
আজ শীতকালীন অধিবেশনে সংসদে যোগ দিতে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। জেতার পরেই সংসদে গিয়েছেন বালক নাথ যোগী (Mahant Balak Nath Yogi)। আর সেখানেই দুজনের দেখা হয়। আর এরপরেই দুজনকে হালকা মেজাজে ধরা পড়ে। যা দেখে অনেকেই অবাক হয়ে যান।
বলে রাখা প্রয়োজন, কংগ্রেস প্রার্থী ইমরান খানের বিরুদ্ধে লড়াই (Rajasthan Election Results 2023) করেছিলেন যোগী। অনেকেই তাঁকে রাজস্থানের যোগী বলেই চেনেন। কারণ তাঁর চলন-হাবভাব এবং পোশাক! যোগী আদিত্যনাথের মতোই। সেই মুহূর্তের ভিডিও আপনি দেখেছেন? রইল সেই ভিডিও-












Click it and Unblock the Notifications