Rajasthan CM Oath: রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ ভজনলালের, ডেপুটি পদে শপথ দিয়া কুমারী ও প্রেম চাঁদের

রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি বিধায়ক ভজনলাল শর্মা। পাঁচ রাজ্যের ফলাফল প্রকাশের পর সবচেয়ে শেষ শপথ গ্রহণ হল রাজস্থানে। একই সঙ্গে শপথ নিয়েেছন তাঁরক দুই ডেপুটিও। রাজকুমারী দিয়া কুমারী এবং প্রেম চাঁদ বৈর রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন আজ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ একধিক বিরোধী রাজনৈতিক দলের নেতারা। রাজস্থানে এক প্রকার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছে বিজেপি।

Rajasthan CM Oath

রাজস্থানে এবারা ১১৫টি আসন পেয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৯৬টি আসন। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজস্থানে কি তাহলে মুখ্যমন্ত্রী পদে ফিরছেন বসুন্ধরা রাজে। কিন্তু বিজেপি সেই পথে হাঁটেিনষ লোকসভা ভোটের কথা মাথায় রেখে স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দিয়েছিল তারা। সেকারণে একেবারের প্রথম বারে বিধায়ক নির্বাচিত ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচিত করেন।

আবার রাজস্থানের মানুষ যেহেতু একটু বেশি রাজদের প্রতি সংবেদন শীল সেকারণে রাজেকে না আনলেও রাজপরিবারের ছোঁয়া রেখে গিয়েছেন। রাজকুমারী দিয়া কুমারীকে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন তিনি। এক কথায় রাজের উত্তর সুরী হিসেবে রয়ে গেলেন তিনি। আবার রাজস্থানে মারওয়ারি সম্প্রদায়কে তুষ্ট রাখতে প্রেম চাঁদকেও একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন তাঁরা।

রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র তাঁদের শপথ বাক্য পাঠ করান। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শেখাওয়তও। অশোক গেহলটের পশেই বসেছিলে তিনি। ভোটের আগে শেখাওয়াতকে একধিক ইস্যুতে তীব্র আক্রমণ করেছেন অশোক গেহলট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+