মহিলাদের সুরক্ষায় ব্যর্থ রাজস্থান! মন্ত্রীর ‘মন্তব্যে’র পরই বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী গেহলট
মহিলাদের সুরক্ষা নিয়ে রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী বেঁফাস মন্তব্য করেছিলেন। তারপরই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বরখাস্ত করলেন ওই মন্ত্রীকে। এই ঘটনায় বিজেপি নিন্দা করতে ছাড়ল না রাজস্থান সরকারের মুখমন্ত্রীকে।
শুক্রবার রাজ্যের মন্ত্রী রাজেন্দ্র সিং গুধাকে রাজ্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার সুপারিশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সেই সুপারিশ অবিলম্বে গ্রহণ করেছেন রাজস্থানের রাজ্যপাল। রাজভবন থেকে এই সুপারিশ কার্যকর করার পরই বিজেপি কোমর বেঁধে রাজ্যের সরকারের সমালোচনা শুরু করে।

রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে সাম্প্রতিক অপরাধের ঘটনায় মন্ত্রী গুধা কংগ্রেস সরকারের সমালোচনা করেন। তিনি মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের বিরুদ্ধে যে সমস্ত অপরাধ হচ্ছে তা মোকাবেলায় নিজের সরকারের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নিজেদের সরকার মহিলাদের সুরক্ষায় ব্যর্থ, আর মণিপুর হিংসা নিয়ে সরব হচ্ছে।
রাজ্য বিধানসভায় রাজস্থান ন্যূনতম আয় গ্যারান্টি বিল ২০২৩-এর উপর আলোচনার সময় কংগ্রেস বিধায়করা মণিপুর হিংসার নিয়ে প্ল্যাকার্ড নাড়িয়ে প্রতিবাদ করেন। কিন্তু এই প্রতিবাদের ধরনটি কংগ্রেস সরকারের মন্ত্রী রাজেন্দ্র সিং গুঝার ভালো লাগেনি। তিনি বিষয়টি ভালোভাবে নেননি।
এরপরই তিনি মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য নিজের সরকারের কাছে জবাবদিহি দাবি করে বসেন। তিনি বলেন, "আমরা যেভাবে রাজস্থানে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি এবং মহিলাদের উপর অত্যাচার বেড়েছে, তাতে মণিপুরের ইস্যুটি উত্থাপন করার পরিবর্তে, আমাদের আত্মদর্শন করা উচিত।
Rajasthan govt sacks minister of state Rajendra Singh Gudha
— ANI Digital (@ani_digital) July 21, 2023
Read @ANI Story | https://t.co/Plj9fselj4#rajendragudha #RajendraSinghGudha #Rajasthan #AshokGehlot pic.twitter.com/qtHd5Fh8rb
এরপরই সেই হাতিয়ার তুলে নিয়ে বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, রাজস্থান মহিলা অপরাধের শীর্ষে রয়েছে। রাজস্থানে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে বাস্তব চিত্রই তুলে ধরেছেন খোদ ক্যাবিনেট মন্ত্রী রাজেন্দ্র গুধা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেও রাজস্থানের আইনশৃঙ্খলার খারাপ অবস্থার জন্য দায়ী বলে মনে করেন তিনি।
কংগ্রেস সরকারের ওই মন্ত্রীকে বরখাস্ত করার জন্য মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সমালোচনা করতেও পিছপা হয়নি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই মর্মে টুইট করে বলেন, "গেহলটের শাসনে সত্য কথা বলা নিষিদ্ধ! মুখ্যমন্ত্রীর সত্য মেনে নেওয়ার সাহস নেই! যখন তাঁর মন্ত্রী রাজেন্দ্র গুধা বিধানসভায় সত্য কথা বললেন, তখনই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হল। গেহলট তাঁর সহকর্মীদের এইভাবে সতর্ক করেছেন যে, আপনি যদি সত্য কথা বলেন, তবে আপনিও পরা পাবেন না।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications