Rajasthan Election 2023: ইউপিতে হলে বুলডোজার ঠিক করে দিত! কিন্তু কংগ্রেস... তীব্র আক্রমণ যোগীর

Rajasthan Assembly Election 2023: বৃহস্পতিবার রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন। তার আগে বুধবার যোধপুরের সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কংগ্রেসের বিরুদ্ধে তুষ্টির রাজনীতির অভিযোগে তিনি বুলডোজারের কথা উল্লেখ করেন।

যোগী আদিত্যনাথ বলেন, যোধপুরে দাঙ্গাবাজরা যেভাবে তলোয়ার চালাচ্ছিল, তা যদি উত্তর প্রদেশে হত, তাহলে বুলডোজার তাদের ঠিক করে দিত। যোগী আদিত্যনাথ যোধপুরের পাশাপাশি বিকানের, নাগৌর ও চুরুতেও নির্বাচনী সভা করেন। প্রায় সবকটি সভাতেই তিনি বলেন, এই দাঙ্গাবাজরা উত্তর প্রদেশে থাকলে বুলডোজার তাদের পিষে ফেলত। কিন্তু রাজস্থান সরকার এব্যাপারে নীরব ছিল।

যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেন, উত্তর প্রদেশ জানে কীভাবে এই জাতীয় লোকদের মোকাবিলা করতে হয়। তবে রাজস্থানের কংগ্রেস সরকার সেই সময় নীরব ছিল বলে অভিযোগ করেন যোগী। তিনি প্রশ্ন করেন, কতদিন কারফিউ এবং দাঙ্গার ভোটব্যাঙ্কের রাজনীতি চালিয়া যাওয়া হবে?

যোগী আদিত্যনাথ ২০১৪ সালের আগের কংগ্রেস সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন সেই সময় সরকার বলত, দেশের প্রতিষ্ঠানের ওপরে প্রথম অধিকার মুসলিমদের। তাঁর প্রশ্ন তাহলে দেশের নাগরিকরা কোথায় যাবেন? গরিবরা কোথায় যাবেন? কোথায় যাবেন বনবাসী আদিবাসীরা, কোথায় যাবেন পিছিয়ে পড়া বর্ণের মানুষেরা, কোথায় যাবেন যুবক-যুবতীরা।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রাজস্থানের আলোয়ার ও যোধপুরে সাধুদের হত্যা নিয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করে দুঃখপ্রকাশ করেন। ভোট দেওয়ার সময় ভোটারদের কাছে বিষয়গুলি বিবেচনা করার আহ্বান জানান তিনি।

প্রচারে প্রশ্ন ফাঁসের বিষয়টিকেও তুলে ধরেন যোগী আদিত্যনাথ। তিনি সমবেত জনগণকে মনে করিয়ে দেন, কীভাবে কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে এনে এইজাতীয় জিনিস থেকে নিস্তার পাওয়া যেতে পারে। যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী মোদী রাজস্থানের জন্য যে অর্থ পাঠান, তা জয়পুরেই বিতরণ করা হয়, যোগ্য সুবিধাভোগীদের কাছে তা পৌঁছয় না বলে অভিযোগ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+