Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজা কৃষ্ণচন্দ্র সমাজ সংস্কারক? মোদীকে আরও পড়তে বলে খোঁচা দিলেন মহুয়া

রাজা কৃষ্ণচন্দ্র রায়কে নিয়ে লোকসভা ভোটের আগে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। রাজ পরিবারের সদস্য অমৃতা রায় বিজেপির প্রার্থী হয়েছেন কৃষ্ণনগরে। আর সেখান থেকেই শুরু হয়ে গিয়েছে নতুন বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ঘিরে এবার আসরে নেমেছেন মহুয়া মৈত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন। মোদীর বক্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। মহুয়া মৈত্র সেই বিষয়েই এবার টুইট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন, সেই বক্তব্যকে সামনে রেখে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃতা রায়কে বলেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্কে। মোদীর কথায়, "স্কুলে আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কারের কথা পড়ানো হত। বাংলার বিকাশের কথা শোনানো হত।" এই অংশটি নিয়েই মহুয়া মৈত্র খোঁচা দিয়েছেন।

সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের কথা সর্বক্ষেত্রে উঠে আসে। রাজা রামমোহন রায় ছিলেন ভারতবর্ষের সমাজ সংস্কারক। ভারতের পথিকৃৎ। সেখানে রাজা রামমোহন রায়ের জায়গায় রাজা কৃষ্ণচন্দ্রের নাম বলা হল কীভাবে? এই কথা প্রধানমন্ত্রী বললেন। তাই নিয়েই খোঁচা দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

মহুয়া মৈত্র টুইটে লিখেছেন, "সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এবং কৃষ্ণচন্দ্রের মধ্যে বিভ্রান্ত? খারাপ হোমওয়ার্ক, স্যার। টিচ. টিচ...।" ভোটের আবহে মোদীকে খোঁচা দিলেন মহুয়া মৈত্র। তাই নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে কৃষ্ণনগরের রাজনৈতিক মহলে।

অমৃতা রায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য। পলাশির যুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র রায় ইংরেজদের পক্ষ গিয়েছিলেন। এই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি প্রার্থীকেও এই বিষয় নিয়ে আক্রমণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে। কৃষ্ণনগরের প্রার্থী নিজেও মোদীর কাছে এই বিষয়ে অনুযোগ করেছিলেন।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী রাজা কৃষ্ণচন্দ্রের পক্ষে বলেছেন। কিন্তু সেখানে সমাজ সংস্কারকের প্রসঙ্গ তুলেছেন তিনি। রাজা কৃষ্ণচন্দ্র রায় কীভাবে সমাজ সংস্কারক হয়ে গেলেন? সেই প্রশ্ন তৃণমূলের পক্ষ থেকেও তোলা হচ্ছে। মহুয়া মৈত্র আরও এক কদম এগিয়ে টুইটে লিখেছেন, খারাপ হোমওয়ার্ক হয়ে গিয়েছে। পড়াশোনার কথা বলেছেন তিনি।

প্রায় গত এক বছর ধরে সংসদীয় রাজনীতিতে মহুয়া মৈত্রকে নিয়ে জোর চর্চা চলছে। সাংসদ পদ তাঁর খারিজ হয়ে গিয়েছিল। তৃণমূল তারপরেও মহুয়াকে কৃষ্ণনগরে প্রার্থী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের উপর আস্থা রেখেছেন।

ইডি,সিবিআই তদন্ত চলছে তাঁর বিরুদ্ধে। সিবিআই তাঁর বাড়িতে খানাতল্লাশি করে গিয়েছে। মহুয়া মৈত্রকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি জেরার জন্য। কিন্তু তিনি সেখানে যাননি। আজ বৃহস্পতিবার নির্দিষ্ট সময় প্রচারে বেরিয়ে গিয়েছেন মহুয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+