Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hemant Soren Speech: রাজনীতি ছেড়ে দেব...রাজভবনও জড়িত! বিস্ফোরক হেমন্ত সোরেন

Hemant Soren Speech: ৩১ জানুয়ারির কালো রাত দেশের গণতন্ত্রের সঙ্গে জড়িয়ে গেল। আমার গ্রেফতারের পিছনে রাজভবনও রয়েছে। ঝাড়খণ্ড বিধানসভায় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছে।

আপাতত ইডি হেফাজতেই রয়েছে। হেফাজতে থেকেই ঝাড়খণ্ডে ফ্লোর টেস্টে বিধানসভা অধিবেশনে যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকে বিজেপি একহাত নেন তিনি (Hemant Soren Speech)। হেমন্ত বলেন, এখন আমি কাঁদব না। তবে যদি কেলেঙ্কারি প্রমাণ করতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেব। এমনকি ঝাড়খণ্ড ছেড়ে দেওয়ারও কথা বলেন।

Hemant Soren Speech

অধিবেশনে এই বিষয়ে কথা বলতে গিয়ে এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও একহাত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, 8.5 একর জমি কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আমার নামে জমি রেজিস্টার রয়েছে এমন যদি কোনও কাগজ দেখাতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেব।

তবে ৩১ তারিখ রাতে দেশের কোনও মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেফতার করা হল। যা একটা কালো দিন বলে ব্যাখ্যা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, এই ঘটনায় রীতিমত আমি অবাক। পুরো ঘটনার সঙ্গে রাজভবন জড়িত আছে বলেও চাঞ্চল্যকর দাবি করেন হেমন্ত সোরেন। তবে সত্যি-মিথ্যের পার্থক্য মানুষ এখন বোঝে বলে মন্তব্য তাঁর।

অন্যদিকে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে সমর্থনের কথাও বলেন হেমন্ত সোরেন। বলেন, আমি এবং আমার পুরো দল এবং জোটের সমস্ত সদস্যরা চম্পাই সোরেনকে সমর্থন করে। বলে রাখা প্রয়োজন, গিত ৩১ জানুয়ারি দীর্ঘ ৭ ঘণ্টা জেরা শেষে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আর এই ঘটনা তোলাপাড় পড়ে যায় দেশের রাজনীতিতে। বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার নিয়ে সরব হয় বিরোধীরা। আর এই বিতর্কের মধ্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ হেমন্ত সোরেনের ইস্তফা দেওয়ার খবর সামনে আসে। চম্পাই সোরেনের নাম নয়া মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়।

যদিও তাঁকে শপথ বাক্য পাঠ করানো নিয়ে একাধিক জটিলতা ছিল। রাজ্যপালের কাছে সময় চেয়েও পাওয়া যাচ্ছিল না। যদিও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে চম্পাই সোরেনকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। রাজনৈতিক অস্থিরতার মধ্যে= বিজেপির বিরুদ্ধে বিধায়ক ভাঙানোর অভিযোগ সামনে আসে।

তা ঠেকাতে বিধায়কদের হায়দরাবাদে পাঠানো হয়েছে। আর এর মধ্যেই আজ বিধানসভায় অগ্নি-পরিক্ষা দেবেন চম্পাই। আর সেই পরীক্ষায় আদালতের নির্দেশে সকালেই হাজিরা দিয়েছেন হেমন্ত সোরেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+