Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Political Crisis: ঝাড়খণ্ডের মসনদে 'টাইগার'! শুক্রবারই শপথ রাজভবনে

Jharkhand Political Crisis: অবসান ঘটল সমস্ত জল্পনার। আজ শুক্রবারই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন টাইগার ওরফে চম্পাই সোরেন। টানটান নাটকের পর বৃহস্পতিবার রাতে চম্পইকে আমন্ত্রণ জানান রাজ্যপাল এবং সরকার গঠনের কথা বলেন। আর এরপরেই শপথের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

যা খবর, আজ শুক্রবার বিকেলে রাজভবনে (Jharkhand Political Crisis) ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন চম্পাই সোরেন। অন্যদিকে বৃহস্পতিবার রাত জেলেই কাটল হেমন্ত সোরেনের। বুধবার রাতে নাটকীয় পরিবর্তন ঘটে ঝাড়খণ্ডের রাজনীতিতে। জমি কেলেঙ্কারি মামলায় দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে।

Jharkhand Political Crisis

যদিও তার আগে ইডি আধিকারিকদের সঙ্গে রাজভবনে (Jharkhand Political Crisis) গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে চম্পক সরাইয়ের নাম ঘোষণা করা হয়। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নিয়ে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথের দাবি জানান চম্পক।

কিন্তু এই বিষয়ে (Jharkhand Political Crisis) কোনও পদক্ষেপ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নেওয়া হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে বিধায়কের ভাঙানোর অভিযোগ সামনে আসতে শুরু করে। এমনকি এই বিষয়ে বিজেপিকে সময় করে দিতেই শপথ অনুষ্ঠানে রাজ্যপাল দেরি করছেন বলে অভিযোগ ওঠে।

এই অবস্থায় সমস্ত বিধায়কদের দ্রুত হায়দরাবাদ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। যদিও কুয়াশার কারনে বিমান বাতিল হয়ে যায়। মাঝপথ থেকেই ফিরতে হয় বিধায়কের। আর এই নাটকের মধ্যেই রাজ্যপাল সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে চম্পাইকে ডেকে পাঠান। এবং শপথের কথা বলেন।

কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগির আলম জানিয়েছেন, আজ শুক্রবার চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তবে আগামী ১০ দিনের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে বিধানসভায়। গরিষ্ঠতা প্রমাণের মতো বিধায়ক সংখ্যা হাতে রয়েছে বিজেপি-বিরোধী জোটের কাছে।

কিন্তু এরপরেও ভয়ে রয়েছে। কারন যে কোনও মুহূর্তে ঝাড়খণ্ডের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিতে পারে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১০টা দিন অনেকটাই বলে মনে করা হচ্ছে। আর সেই সময় বিজেপি বিধায়ক কেনাবেচা করে নিতে পারে বলে আশঙ্কা। যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

অন্যদিকে বুধবার রাতে গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। এরপর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে ১০ দিনের হেফাজতে চায় ইডি। এই বিষয়ে রায় স্থগিত রেখেছে আদালত। ফলে বৃহস্পতিবার রাত জেলেই কাটতে হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+