কেন ট্রেন বাতিল হচ্ছে, লোকসভায় জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
গত ১০ বছরে সারা দেশে ভারতীয় রেলের ব্যাপক প্রসার ঘটেছে। এমনটাই দাবি মোদী সরকারের। এমনই দাবি লোকসভায় করেছেন রেলমন্ত্রী। তিনি বলেছেন, ইউপিএ জমানায় বছরে মাত্র ছয় কিমি রেলপথের কাজ শেষ হতো। আর এখন বছরে একশো কিমির কাজ হয়।
তিনি বলেছেন, এই বিশাল কাজের জন্য ট্রেন বাতিল হওয়ায় রেল ট্রেনের যাত্রায় ন্যূনতম ব্যাঘাত ঘটিয়ে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, ছত্তিশগড়ের রায়পুরের বিজেপি সাংসদ ব্রজমোহন আগরওয়াল লোকসভায় দুশোর বেশি ট্রেন বাতিলের কারণে যাত্রীদের অসুবিধার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি রোলমন্ত্রীকে প্রশ্ন করেন, রেলের বিলাসপুর জোন কত শতাংশ রাজস্ব দিচ্ছে?
ব্রিজমোহন আগরওয়াল আরও প্রশ্ন করেন, গত তিন বছরে ছত্তিশগড়ে কতগুলি ট্রেন চলেছে এবং সেখান থেকে কত রাজস্ব এসেছে।
রেলমন্ত্রীর উত্তর
রেলমন্ত্রী অস্বিনী বৈষ্ণব উত্তরে আগে হওয়া অসাম্যের কথা স্বীকার করেছেন। সঙ্গে তিনি বলেছেন, এই মুহূর্তে ছত্তিশগড়ে ৫৮ টি এক্সপ্রেস ও ১২৮ টি যাত্রীবাহী ট্রেন চলে। গত ১০ বছরে রেলের পরিকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে বলেও লোকসভায় দাবি করেছেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেছেন, অতীতে, এই অঞ্চলে রেল প্রকল্পের জন্য বরাদ্দ কম থাকত। তবে সাম্প্রতিক বছরগুলিতে এর উন্নতি হয়েছে। তিনি বলেন, তিন বছর আগে ছত্তিশগড়ে ৫৬ টি মেল-এক্সপ্রেস টেন ও ১২১ টি প্যাসেঞ্জার ট্রেন চলেছে। এখন তা বাড়িয়ে ৫৮ ও ১২৮ করা হয়েছে।
উন্নয়ন হচ্ছে, দাবি রেলমন্ত্রীর
ছত্তিশগড়ে রেলের প্রকল্পগুলির কথা জানিয়ে রেলমন্ত্রী বলেছেন, বর্তমানে ছত্তিশগড়ে আটটি নতুন লাইন-সহ কয়েকহাজার কোটি টাকার প্রকল্পের কাজ হচ্ছে। এই সম্প্রসারণের উদ্দেশ্য হল রাজ্যে রেলের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। তিনি বলেছেন দশ বছর আগে ছত্তিশগড়ে রেলে বিনিয়োগ ছিল ৩১১ কোটি টাকা। এখন যা বেড়ে হয়েছে ছয় হাজার কোটি টাকা। রেলমন্ত্রী বলেছেন রেলের চলতি কাজের কারণেই ট্রেন বাতিল করা হচ্ছে।
নিশানায় ইউপিএ সরকার
রেলমন্ত্রী বলেন, ইউপি সরকারের আমলে তহবিল বরাদ্দ নিয়ে রাজ্যগুলির সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। কিন্তু এখন পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। সেই সময় বিতর্কে অংস নিয়ে কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল বলেন, ইউপিএ সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে রেলমন্ত্রী হাউসকে বিভ্রান্ত করছেন।












Click it and Unblock the Notifications