Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

longest Hyperloop Tube: মাত্র এক ঘণ্টায় দিল্লি, ২০ মিনিটে দিঘা! নয়া হাইপারলুপে বিপ্লব ঘটাচ্ছে ভারতীয় রেল

India longest Hyperloop Tube: বন্দে ভারতের মতো সেমি বুলেটের পর বুলেট নিয়ে কাজ চলছে ভারতে! এবার আরও এক ধাপ এগিয়ে সুপার হাই স্পিড ট্রেন চালানোর তোড়জোড় শুরু করে দিল ভারতীয় রেল। সবকিছু ঠিক থাকলে দিল্লি থেকে পাটনা প্রায় ১,০৪০ কিমি যেতে এতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। একই ভাবে কলকাতা থেকে দিঘা যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট! অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার মতোই কাজ করছে ভারতীয় রেল।

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, খুব শীঘ্রই ভার‍ত বিশ্বের সবথেকে বড় হাইপারলুপ টিউব তৈরি করতে চলেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) মাদ্রাজের হাইপারলুপ প্রকল্পের কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলছেন, এশিয়ার দীর্ঘতম হাইপারলুপ টিউব প্রস্তুত হয়েছে, যার দৈর্ঘ্য ৪১০ মিটার। সবকিছু ঠিক থাকলে এই প্রকল্পটি শীঘ্রই বিশ্বের দীর্ঘতম হাইপারলুপ টিউব হওয়ার পথে বলেও জানান অশ্বিনী বৈষ্ণব।

India longest Hyperloop Tube

India longest Hyperloop Tube: ১০০০ কিলোমিটার হবে গতি

হাইপারলুপ প্রযুক্তি আধুনিক একটি ব্যবস্থা। যেখানে উচ্চগতির পডের সাহায্যে টিউবে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই পৌঁছানো সম্ভব। প্রতি ঘণ্টায় ১০০০ কিলোমিটার কিংবা এর বেশি গতিতে এই পড যাত্রা করতে পারবে। বলে রাখা প্রয়োজন, বিশেষ চৌম্বকীয় শক্তি এবং বিদ্যুৎশক্তির সাহায্যে পণ্যবাহী পরিবহণ চালাতে ওই ট্র্যাকের পরীক্ষামূলক গবেষণা চলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজে। সম্প্রতি এই সংক্রান্ত পরীক্ষা সরজমিনে খতিয়ে দেখেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রাথমিক ভাবে এই ব্যবস্থা পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হলেও আগামিদিনে যাত্রী পরিবহনে বিপ্লব আনবে বলেই মনে করা হচ্ছে।

India longest Hyperloop Tube: চেন্নাইতে তৈরি হবে কোচ

বাইরের দেশের উপর নয়, এই প্রকল্পের ইলেকট্রনিক্স উপাদানগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হবে। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে সমস্ত কিছু। শুধু তাই নয়, হাইপারলুপ ট্র্যাকে চলবে, এমন ট্রেনের কোচও তৈরি হবে রেলের অধিনস্ত ওই সংস্থাতেই। মনে করা হচ্ছে, এক্ষেত্রে পুরো ব্যবস্থা ভারতের স্বনির্ভরতাকে আরও শক্তিশালী করবে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, সফল ট্রায়াল হয়েছে। এখন পরিবহণ ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা সময়ের অপেক্ষা। বলে রাখা প্রয়োজন, গত ২০২২ সালের মে মাসে, রেল মন্ত্রক প্রযুক্তির বিকাশ সহ একাধিক ক্ষেত্রে IIT মাদ্রাজকে 8.34 কোটি টাকা বরাদ্দ করার অনুমোদন দিয়েছিল।

বলে রাখা প্রয়োজন, আইআইটি মাদ্রাজ এই টিউব আলাদা আলাদা ফরম্যাটে চালু করতে চায়। সেজন্য পরীক্ষামূলক ভাবে গবেষণা চালাচ্ছে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পড-অন-ট্র্যাক মোডে ২০০ কিমি, ম্যাগনেটিক লেভিটেশন মোডে ৪০০ কিমি। এছাড়াও ভ্যাকিউম টিউব মোডে প্রতি ঘণ্টায় ৬০০ কিমি গতিতে কীভাবে ট্রেন চলবে তা নিয়েই পরীক্ষা করছেন সেখানকার পড়ুয়ারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+