Vande Bharat sleeper Train-এর কাজ খতিয়ে দেখলেন রেলমন্ত্রী! কেমন দেখতে এই ট্রেন? দেখুন FIRST LOOK
Vande Bharat sleeper Train: অবশেষে বাজারে আসছে বন্দে ভারতের স্লিপার ভার্সন। দীর্ঘমাস ধরে নয়া এই ট্রেনকে ঘিরে প্রতীক্ষা ছিল। আজ রবিবার সেমি ভার্সনের সরাসরি প্রত্যক্ষ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একেবারে আধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের ডিজাইন একেবারে চমকে দেবে।
শুধু তাই নয়, যাত্রীদের বিজনেস ক্লাসের আরাম দেবে নয়া এই বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat sleeper Train)। একই সঙ্গে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপডেটেড 'কবচ' বসানো রয়েছে। একই সঙ্গে বডি'তে সবথেকে আধুনিক stainless steel ব্যবহার করা হয়েছে?

- Vande Bharat sleeper Train:
বেঙ্গালুরুর বিশেষ কোচ ফ্যাক্টারিতে (BEML in Bengaluru) বন্দে ভারতের স্লিপার ভার্সনের (Vande Bharat sleeper Train) নির্মাণ কাজ প্রায় শেষ। একেবারে শেষ মুহূর্তের বেশ কিছু কাজ বাকি বলে খবর। সেখানেই সম্পূর্ণ ট্রেনটির খুঁটিনাটি সব খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরে তিনি জানান, বন্দে চেয়ার কার, বন্দে স্লিপার, বন্দে মেট্রো এবং অমৃত ভারত, এই চারটি ট্রেনই আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি লোকো পাইলট ও অ্যাটেনডেন্টদের সুবিধারও কথায় খেয়াল রাখা হয়েছে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
- Vande Bharat sleeper Train:
যা খবর, আগামী দেড় থেকে দুমাস ট্রায়াল রানের জন্য সময় লাগবে। তিনমাসের মধ্যে বাণিজ্যিক ভাবে নয়া বন্দে ভারত স্লিপার (Vande Bharat sleeper Train) ছুটতে শুরু করে দেবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, বিশ্বের সেরা ট্রেনগুলির মধ্যে একটি হবে বন্দে ভারত স্লিপার। তবে বন্দে ভারত ট্রেনে মধ্যবিত্তের বড় একটা অংশ যাতায়াত করে। আর সে কথা মাথায় রেখেই স্লিপারের ভাড়া নির্ধারণ হবে। শুধু তাই নয়, রাজধানী এক্সপ্রেসেরর ভাড়ার সঙ্গে বেঞ্চমার্ক করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী।
#WATCH | Bengaluru, Karnataka | Railway Minister Ashwini Vaishnaw says, "A lot of things have been taken care of in this coach...Four trains, Vande Chair Car, Vande Sleeper, Vande Metro and Amrit Bharat have been designed in a way to address many things, like modern technology,… https://t.co/e8YI0nDmEW pic.twitter.com/dq2UwMxY0j
— ANI (@ANI) September 1, 2024
Vande Bharat sleeper Train: তিন ভার্সন লঞ্চ করবে-
বন্দে ভারত ট্রেনের এখনও পর্যন্ত তিনটি ভেরিয়েন্ট আনার কথা বলা হয়েছে। যেমন- চেয়ার কার, স্লিপার এবং মেট্রো। এখনও পর্যন্ত চেয়ার কার ভার্সন লঞ্চ করেছে। খুব শীঘ্রই রেল ট্র্যাকে ছুটবে বন্দে ভারত স্লিপার (Vande Bharat sleeper Train)।
তার আগে ট্রেনের সাজসজ্জার কাজ চলছে বলে এদিন জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রসঙ্গে তিনি এদিন আরও বলেন, যাত্রীদের সুবিধার উপরেই ফোকাস করে স্লিপার তৈরি করা হয়েছে। আগামী পাঁচ থেকে ছয়মাস ধরে পরীক্ষা চালানো হবে।
The Sleeper version of Vande Bharat train looks amazing. pic.twitter.com/vpIDgiPZ2j
— Indian Tech & Infra (@IndianTechGuide) September 1, 2024












Click it and Unblock the Notifications