Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভা ভোটের আগে ফের পথে রাহুল গান্ধী! মণিপুরের থৌবাল থেকে শুরু ভারত জোড়ো ন্যায় যাত্রা

মণিপুরের থৌবাল থেকে রবিবার বিকেলে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রসঙ্গত যাত্রা শুরু হওয়া থৈবালের খংজোন ওয়াল মেমোরিয়াল একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ জায়গায়। মণিপুরে চলতে থাকা জাতিগত হিংসার মধ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। গত মে মাস থেকে মণিপুরে ঙওয়া হিংসায় সরকারি হিসেবে ১৮০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে।

রাহুল গান্ধীর এই যাত্রা দেশের উত্তর-পূর্ব, পূর্ব ও উত্তর ভারতের পনেরোটি রাজ্যের মধ্যে দিয়ে যাবে। একশোটি লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাবে এই যাত্রা। ২০ কিংবা ২১ মার্চ এই যাত্রা শেষ হবে। মণিপুর ছাড়াও উত্তর-পূর্বের নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও অসমের মধ্যে দিয়ে এই যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এর মধ্যে নাগাল্যান্ডে দু'দিনে ২৫৭ কিমি, অরুণাচলে একদিনে ৫৫ কিমি, মেঘালয়ে একদিনে পাঁচ কিমি এবং অসমে আটদিনে ৮৩৩ কিমি পথ অতিক্রম করবে এই যাত্রা।

মণিপুরের থৌবাল থেকে শুরু রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা

ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গ থেকে বিহারে প্রবেশ করে, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত এবং মহারাষ্ট্রে যাবে। কংগ্রেস ইতিমধ্যেই জানিয়েছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আদর্শগত, এর পিছনে নির্বাচন যুক্ত নয়। এই যাত্রা নরেন্দ্র মোদী সরকারের দশ বছরের ক্ষমতায় থাকার সময়কে অন্যায় কাল হিসেবে চিহ্নিত করে, তারই প্রতিবাদে করা হচ্ছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, দেশের সব থেকে বড় অসুবিধা হল, এমন একটি আদর্শের সঙ্গে মোকাবিলা করা, যা বিভাজন, আর্থিক বৈষম্য এবং রাজনৈতিক একনায়কতন্ত্রে বিশ্বাস করে। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী অমৃতকালের সোনালি স্বপ্ন দেখান, কিন্তু গত ১০ বছরের বাস্তবতা হল অন্যায় কাল। তিনি কটাক্ষ করে বলেছেন, অমৃত কাল নিয়ে বড় বড় কথা বলা হয়, কিন্তু অন্যায় কাল নিয়ে কোনও কথা বলা হয় না।

কেন এই যাত্রা, তা ব্যাখ্যা করতে গিয়ে কংগ্রেসের তরফে বলা হয়েছে, সংসদে জনগণের অভাব-অভিযোগ নিয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে সরকার। সেখানে ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের কথা বলতে এবং সাংবিধানিক আদর্শ পুনঃপ্রতিষ্ঠার ওপরে দৃষ্টি দিতেই এই যাত্রা।

কংগ্রেস এই যাত্রাকে নির্বাচনী যাত্রা না বললেও, সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে হিন্দি বলয়ে দুটি রাজ্য হারানো কংগ্রেস, তাদের হতাশজনক অবস্থা থেকে ভাগ্য ফেরাতে দলের প্রচেষ্টা বলেই ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপি যখন একদিকে ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে নজর দিয়েছে, সেই সময় তাদের এই যাত্রা সাধারণ মানুষের নিত্যদিনের উদ্বেগের দিকে দৃষ্টি আকর্ষণ করবে বলেই মনে করছে কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+