Rahul Gandhi in Manipur: বিজেপিকে চাপে রাখার কৌশল! জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুর যাচ্ছেন রাহুল
Rahul Gandhi in Manipur: হিংসা বিধ্বস্ত মণিপুরে যাচ্ছেন রাহুল গান্ধী। জিরিবামে অস্থায়ী ত্রাণ শিবিরে যাওয়ার কথা রয়েছে তাঁর। গত তিন বছর ধরে জাতিগত হিংসায় উত্তপ্ত মণিপুর। একাধিক মানুষের মৃত্যু হয়েছে। ত্রাণ শিবিরে বছরের পর বছর কাটছে সাধারণ মানুষের। এই অবস্থায় কংগ্রেস সাংসদের মণিপুর সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তৃতীয়বারের জন্য ফের একবার ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী সরকার। জয়ের পরেই প্রথম লোকসভা অধিবেশনে নরেন্দ্র মোদীর বক্তব্যের সময় মণিপুর ইস্যুতে চিৎকার করতে থাকে ইন্ডিয়া ব্লকের সাংসদরা। রাহুল গান্ধীর সামনেই লোকসভার অধিবেশনে কার্যত ন্যায় চেয়ে বিক্ষোভ চলে (Rahul Gandhi in Manipur) ।

তীব্র চিৎকারে একটা সময় প্রধানমন্ত্রীকে বক্তব্য থামাতে হয়। যদিও এই ইস্যুতে প্রবল চাপে পড়ে রাজ্যসভায় মণিপুর নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মণিপুরকে শান্ত করতে লাগাতার কাজ করছে কেন্দ্রীয় সরকার। প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুধু তাই নয়, ১১ হাজার এফআইআর এবং ৫০০ জনেরও বেশি গ্রেফতার। ধীরে ধীরে মণিপুরে অশান্তি কমছে বলেও রাজ্য সভায় দেওয়া বক্তব্যে লেখন নরেন্দ্র মোদী। আর এরপরেই মণিপুরে যাচ্ছেন রাহুল গান্ধী। যা খুবই তাৎপর্য বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, বিজেপির উপর চাপ বাড়াতে সোনিয়া পুত্রের এমন কৌশল। যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
যা খবর, জিরিবামে অস্থায়ী ত্রাণ শিবিরে প্রথমে যাবে উত্তরপ্রদেশের রায়বেরেলির সাংসদ। এরপর বেলা সাড়ে তিনটে চুরচাদপুর (Churachandpur) এবং বিকেল সাড়ে চারটের সময় মোংরিং (Moirang) য়ের অস্থায়ী ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে সোনিয়া পুত্রের। সেখানে মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা এলাকা পরিদর্শন করার কথা আছে।
এর আগেও একবার মণিপুর গিয়েছিলেন রাহুল। ফের একবার মণিপুর সফর ঘিরে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ড্রোন উড়ানোর উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অন্যদিকে বন্যা বিধ্বস্ত অসমেও যাওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর। অসমের ২৮টি জেলার প্রায় ২২.৭০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বছর বন্যা, ভূমিধস এবং ঝড়ের কারণে এখনও পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় বন্যা কবলিত গোটা এলাকা ঘুরে দেখবেন সোনিয়া পুত্র।












Click it and Unblock the Notifications