RG Kar Hospital: ন্যায়বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা! রাহুলের টুইটে অস্বস্তি শাসকের

RG Kar Hospital Doctor Death: আরজি করের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার আঁচ পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন কোনায়। আগুন জ্বলছে প্রতিবাদের। এবার এই ইস্যুতে মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিজেপি বিরোধী ইন্ডি জোটের অন্যতম প্রধান শরিক তৃণমূল কংগ্রেস।

এরপরেও কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আরজি কর হাসপাতালের ঘটনার তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, হাথরস-উন্নাও'য়ের ঘটনার সঙ্গে কার্যত তুলনা কংগ্রেস সাংসদের। আর এহেন মন্তব্য রীতিমত অস্বস্তি বাড়বে শাসকদলের। তা কার্যত স্পষ্ট। যদিও রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

RG Kar Hospital Doctor Death

সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখছেন, কলকাতায় জুনিয়ার মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় একেবারে স্থম্ভিত গোটা দেশ। ঘটনা একেবারে নৃশংস এবং অমানবিক। শুধু তাই নয়, চিকিৎসক এবং মহিলাদের নিরাপত্তার অভাব স্পষ্ট। এরপরেই এই ইস্যুতে রাজ্য প্রশাসনকে একহাত নেন রাহুল গান্ধী। বলেন, ন্যায়বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর যেভাবে চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন করছে তাতে একাধিক প্রশ্ন উঠছে। এই ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে বলেও টুইটে আক্রমণ রাহুল গান্ধীর।

তাঁর প্রশ্ন, চিকিৎসকরা যদি মেডিক্যাল কলেজের মতো জায়গায় নিরাপদ না থাকেন, তাহলে কোনও ভরসায় অভিভাবকরা তাঁদের মেয়েকে পড়তে পাঠাবেন? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন রাহুল গান্ধীর। এই প্রসঙ্গে নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টানেন। তাঁর দাবি, নির্ভয়া কাণ্ডের পর কঠোর আইন তৈরি হয়। কিন্তু এরপরেও এই ধরনের ঘটনা ঠেকাতে কেন ব্যর্থ আমরা? প্রশ্ন লোকসভার বিরোধী দলনেতার। আরজি করের ঘটনার সঙ্গে হাথরস থেকে উন্নাও'য়ের প্রসঙ্গ টানেন।

বলেন, মহিলাদের উপর লাগাতারভাবে নির্যাতনের ঘটনা বাড়ছে। এই অবস্থায় সর্বদলমত নির্বিশেষে আলোচনা করে উপায় বের করার দাবি জানান। অন্যদিকে রাহুল গান্ধীর এহেন টুইটকে দায়িত্বজ্ঞানহীন বলে ব্যাখ্যা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+