Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিদাম্বরমের পর এবার রাহুল গান্ধী গোয়ার মুক্তি ইস্যুতে পাল্টা দিলেন মোদীকে

চিদাম্বরমের পর এবার রাহুল গান্ধী গোয়ার মুক্তি ইস্যুতে পাল্টা দিলেন মোদীকে

মারগাঁও এ একটি সাংবাদিক সম্মেলন থেকে প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা দিলেন রাহুল গান্ধী৷ ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন তার আগে মাপুসাতে একটি নির্বাচনী সভা থেকে দেশের প্রথম কংগ্রেসী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্দেশ্যে তোপ দেগেছিলেন মোদী৷ ১৯৪৭ এর পর আরও প্রায় ১৪ বছরের বেয়ি সময় গোয়াতে পর্তুগিজদের শাসন ছিল৷ এদিন মাপুসার মঞ্চ থেকে জওহরলাল নেহরুর উদ্দেশ্যে তোপ দেগে মোদী বলেন, নেহরুর প্রচেষ্টা ও সঠিক পদক্ষেপের অভাবেই গোয়ার পর্তুগিজ শাসন মুক্ত হতে এত সময় লেগেছিল৷ মোদীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছিলেন গোয়ার দায়িত্বপ্রাপ্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম। এবার কড়া ভাষায় মোদীর বক্তব্যের সমালোচনা করলেন রাহুল গান্ধী।

চিদাম্বরমের পর এবার রাহুল গান্ধী গোয়ার মুক্তি ইস্যুতে পাল্টা দিলেন মোদীকে

শুক্রবারের মারগাঁও-এর সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, 'সেই সময়কার ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না মোদী৷ তিনি এটাও জানেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি পরিস্থিতি ছিল গোয়াতে। তিনি এখন এখানে (গোয়াতে) এসেছেন মানুষকে বিভ্রান্ত করে প্রয়োজনীয় আসল ইস্যুগুলি থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য। পরিবেশ এবং রোজগার গোয়ার দুটি গুরুত্বপূর্ণ ইস্যু৷ '

তবে এখানেই থেমে থাকেননি রাহুল তিনি আরও বলেন, 'এককভাবে গোয়াতে ক্ষমতায় আসবে কংগ্রেস৷ এবং সরকার গড়ার সঙ্গে সঙ্গেই বমরা গোয়ার মানুষের মূল প্রয়োজনীয় ইস্যুগুলি নিয়ে কাজ শুরু করব। গোয়ার মানুষের আসল ইস্যুগুলি পূর্ণ করাই আমাদের লক্ষ্য থাকবে৷'

প্রসঙ্গত এই একই ইস্যুতে শুক্রবার মোদীর বিরুদ্দে তোপ দেগে কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন,

'গোয়ার পর্তুগিজ শাসন মুক্ত হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা আসলে 'ইতিহাস বিকৃত করার মরিয়া প্রচেষ্টা'! ভারতের প্রথম প্রধানমন্ত্রী গোয়াকে মুক্ত করার জন্য সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করেছিলেন।' পাশাপাশি তিনি আরও বলেন, ক্রমশ ভোটারদের কাছে এটা স্পষ্ট হয়ে উঠছে যে গোয়ার জন্য তাদের বিজেপি বা কংগ্রেসের মধ্যে থেকেই বেছে নিতে হবে এবং ছোট দলগুলি যেমন আম আদমি পার্টি (এএপি) এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) আসলে অ-বিজেপি ভোট ভাগ করার জন্যই এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+