ওয়েনাডে রাহুল গান্ধী পেশ করলেন মনোনয়ন, বামঘাঁটি কেরল-ভূমে প্রিয়ঙ্কার সঙ্গে মেগা রোড শো
কেরলের ওয়েনাডে মনোনয়ন পেশ করলেন রাহুল গান্ধী। এর আগে এদিনই হেলিকপ্টারে কেরলের ওয়েনাডে পৌঁছন তিনি।
কেরলের ওয়েনাডে মনোনয়ন পেশ করলেন রাহুল গান্ধী। এর আগে এদিনই হেলিকপ্টারে কেরলের ওয়েনাডে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা। মনোনয়ন পেশের পর প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে এদিন কেরলের রাস্তায় মেগা রোড শো করেন রাহুল

Kerala: Congress President Rahul Gandhi files nomination from Wayanad parliamentary constituency. #LokSabhaElections2019 pic.twitter.com/abn2g9ahQE
— ANI (@ANI) April 4, 2019
#WATCH Congress President Rahul Gandhi and General Secretary UP-East Priyanka Gandhi Vadra arrive at Wayanad, Kerala. pic.twitter.com/Xqcskiaoaj
— ANI (@ANI) April 4, 2019
এদিন সকালে কেরলের কোঝিকোডে বুধবার রাতে পৌঁছন রাহুল ও প্রিয়ঙ্কা। ওয়েনাড থেকে ৭৩ কিলোমিটার দূরে অবস্থিত কোঝিকোডে রাহুলকে স্বাগত জানাতে জড়ো হন ১০০রও বশি কংগ্রেস কর্মী। এরপর সেখান থেকে হেলিকপ্টারে ওয়েনাডে পৌঁছন রাহুল ও প্রিয়ঙ্কা। মনোনয়ন জমার পর বামেদের শক্তঘাঁটি কেরল-ভূমে এদিন মেগা রোড শো করেন রাহুল ও প্রিয়ঙ্কা।
Kerala: Congress President Rahul Gandhi holds a roadshow in Wayanad after filing nomination. Priyanka Gandhi Vadra and Ramesh Chennithala also present pic.twitter.com/kAW08X22u0
— ANI (@ANI) April 4, 2019
উল্লেখ্য, আমেঠি ছাড়াও কেন রাহুল ওয়েনাড থেকে লড়ছেন লোকসভা নির্বাচনে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। য়ার জবাবে রাহুল জানান দক্ষিণ ভারতকে অবজ্ঞা করেছে মোদী সরকার।যার জন্যই তিনি এবার দক্ষিণ ভারত থেকে লড়ছেন।












Click it and Unblock the Notifications