Priyanka Gandhi: বিজেপি কর্মীরা আক্রান্ত, রাহুল গান্ধী দায়ী, বিজেপির দাবিকে প্রত্যাখ্যান প্রিয়াঙ্কার
আম্বেদকর ইস্যুতে ধুন্ধুমার পরিস্থিতি পার্লামেন্ট জুড়ে। বি আর আম্বেদকরের ভূমিকা বোঝাতে গিয়ে বিজেপি ও বিরোধী সাংসদরা মেতে উঠলেন হাতাহাতিতে। মুখে বাকবিতণ্ডা চলতে গিয়ে কখন যে তা ধাক্কাধাক্কিতে পরিণত হল, তা বুঝতেই পারলেন কেউ।
আর সেই ধাক্কাধাক্কিতেই গুরুতর আহত হলেন ২ জন বিজেপি সাংসদ। প্রতাপ সারেঙ্গি এবং মুকেশ রাজপুত, দুজনেই এদিন আহত হন। এদের মধ্যে মুকেশ রাজপুতের অবস্থা আশঙ্কাজনক, তাঁকে দেওয়া হয়েছে আইসিইউতে।

সেই ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। তবে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
#WATCH | Delhi | Congress MP Priyanka Gandhi Vadra says, "Rahul ji carrying a photo of Dr BR Ambedkar and saying "Jai Bhim" slogan was peacefully entering the Parliament. You can see who stopped him from going inside. We have been protesting for so many days now and always give… pic.twitter.com/XWhojoZTXQ
— ANI (@ANI) December 19, 2024
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এদিন এই বিষয়ে জানিয়েছেন, "রাহুল ডঃ বি আর আম্বেদকরের একটি ছবি নিয়ে এবং "জয় ভীম" স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে সংসদে প্রবেশ করছিলেন। আপনি দেখতে পেয়েছেন কারা তাকে ভিতরে যেতে বাধা দিয়েছে। আমরা এখন অনেক দিন ধরে প্রতিবাদ করছি এবং সর্বদা মানুষকে পথ দিয়েছি। আজ যখন তারা (বিজেপি সাংসদরা) প্রতিবাদ করছিল তখন ধাক্কাধাক্কি হয়। এই 'গুন্ডা-গার্দি' তাদেরই করা"।
"এখন, শুধুমাত্র অমিত শাহ জিকে বাঁচানোর জন্য, তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। যে দাদা (রাহুল গান্ধী) কাউকে ঠেলে দিয়েছে। আমার চোখের সামনেই খাড়গে জিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। এর পরে একজন সিপিএম সাংসদকেও ধাক্কা দেওয়া হয়। তিনি খাড়গে জির উপর গিয়ে পড়েন। এ সবই একটি ষড়যন্ত্র। তাদের (বিজেপি) আসল লক্ষ্য আজ দেখা গেল। আমি বিজেপি সাংসদদের 'জয় ভীম' স্লোগান দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানাই", এদিন এমনটাই কথার সাথে যোগ করেন ওয়ানাডের সাংসদ।
বিআর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে এদিন উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর। বিজেপি এবং বিরোধী সাংসদদের ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি এবং মুকেশ রাজপুত আহত হন। ওড়িশার বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি, তার কপালে গুরুতর আঘাত লাগে৷ বিজেপি সদস্য নিশিকান্ত দুবে, প্রবীণ নেতাকে ধাক্কা দেওয়ার জন্য রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছেন।
অন্যদিকে, বিক্ষোভের সময় বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও আহত হন এবং তাঁকে আরএমএল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications