দোষী সাব্যস্ত হতেই মহাত্মা গান্ধীকে স্মরণ রাহুলের! লিখলেন, সত্য আমার ভগবান...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যে! আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করল গুজরাতের সুরাতের আদালত। দু'বছরের জন্যে কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব। শুধু তাই নয়, রাহুল গান্ধীকে বিজেপিকে ভয় পাচ্ছে বলেও দাবি কংগ্রেসের। আর এই বিতর্কের মধ্যেই মহাত্মা গান্ধীর বলা কথাই ফের একবার নিজের সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলেন রাহুল গান্ধী।

সত্য আমার ভগবান...

সত্য আমার ভগবান...

এই নির্দেশ সামনে আসার পরেই কংগ্রেস সাংসদ টুইটারে লেখেন, 'আমার ধর্ম সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্য আমার ভগবান... মহাত্মা গান্ধী'। বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীর এই টুইট খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তিনি যে সত্যের পথেই চলছেন এবং চলবেন তাও এই টুইটের মাধ্যমে বুঝিয়ে দিলেন রাহুল গান্ধী। যদিও এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস নেতারা। তাঁদের দাবি, ইচ্ছাকৃত ভাবেই মিথ্যা মামলা সাজিয়ে রাহুল গান্ধীকে হেনস্তা করা হচ্ছে। মানুষ এর জবাব দেবে।

এক নজরে ঘটনা-

এক নজরে ঘটনা-

২০১৯ সালে কর্নাটকে রাহুল গান্ধী এক র‍্যালিতে বলেন, সমস্ত চোরের সারনেম মোদী কেন হয়? কংগ্রেস সাংসদের এহেন মন্তব্যে গোটা মোদী সমাজের অপমান হয়েছে। আর এহেন দাবি তুলে বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী সোনিয়া পুত্রের বিরুদ্ধে মামলা রুজু করে। প্রায় চার বছর পর আজ এই মামলায় রায় ঘোষণা করে আদালত। আর সেখানেই কংগ্রেস সাংসদকে দোষী সাবস্ত করা হয়। মামলার শুনানিতে এদিন আদালতেই উপস্থিত ছিলেন রাহুল।

আদালত থেকে বেরিয়ে যা বললেন...

আদালত থেকে বেরিয়ে যা বললেন...

আদালতের এহেন রায় সামনে আসার পরেই সাংবাদিকরা ঘিরে ধরে রাহুল গান্ধীকে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি একজন রাজনেতা। যে সমস্ত দুর্নীতি-কেলেঙ্কারি হচ্ছে সেগুলিকে তুলে ধরা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কাউকে আঘাত কিংবা লোকসান করার কোনও অভিপ্রেত আমার ছিল না বলেই এদিন জানিয়েছেন রাহুল গান্ধী। এমনকি ইচ্ছা করে এমন মন্তব্য করিনি বলেও এদিন সাংবাদিকদের জানিয়েছেন রাহুল গান্ধী।

ব্যাখ্যায় কি বলছেন কাঞ্চন গুপ্ত

অন্যদিকে রাহুল গান্ধীর সাজার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন কাঞ্চন গুপ্তা। যিনি কিনা Ministry of Information & Broadcasting-এর একজন আডভাইজার। তিনি একাধিক টুইট করেছেন। যেখানে রাহুল গান্ধী অযোগ্য সাংসদ হিসাবে ব্যাখ্যা করছেন। শুধু তাই নয়, কাঞ্চন গুপ্ত পরপর টুইটে ব্যাখ্যা দিয়েছেন, কেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওয়ানাড়ের সাংসদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল। ২০১৩ সালের সুপ্রিম কোর্টের রায়ের কথাও তিনি তাঁর টুইটে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, লিলি থমাসের মামলায় শীর্ষ আদালত বলেছিল, যে বিধায়ক বা সাংসদকে দোষী সাব্যস্ত করা হবে ও ২ বছরের কারাদণ্ড দেওয়া হবে, তাঁর সাংসদ পদ অবিলম্বে খারিজ করতে হবে। এই নির্দেশের আগে আলাদা নিয়ম ছিল। তিনি জানিয়েছেন, পুরনো নিয়ম ছিল, পুরো আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে সাংসদ বা বিধায়ক সংশ্লিষ্ট পদে থাকতে পারবেন। এছাড়াও কাঞ্চন গুপ্তা তাঁর টুইটে একাধিক বিষয়কে তুলে এনেছেন। এক নজরে টুইটগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+