ভারত-চিন সংঘর্ষে শহিদ সেনাদের আত্মার প্রতি শ্রদ্ধা রাহুলের, পরিবারের পাশে থাকার বার্তা
লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপর ভারত ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষে যাঁরা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রাহুলের।
লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপর ভারত ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষে যাঁরা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। উল্লেখ্য, সোমবার রাতে চিনা সেনাদের অতর্কিতে আক্রমণে এক কর্নেল এবং দুই ভারতীয় সেনা নিহত হন।

নিহত অফিসার ভারতীয় সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। পূর্ব লাদাখের এলএসি ভারতের সঙ্গে চিনা সেনার সংঘর্ষ হয়। এক আধিকারিক বিবৃতি অনুযায়ী, "গালওয়ান উপত্যকায় আলোচনা প্রক্রিয়া চলার মাঝেই চিনা সেনা আক্রমণ করে ভারতের উপর। মুখোমুখি সংঘর্ষে ভারতের পক্ষে এক অফিসার এবং দুই সৈন্যের মৃত্যু হয়। এরপ চিনা পক্ষেও ৫ সেনার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
এদিন রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আমাদের দেশের জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন তাঁদের আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তাঁদের সমস্ত প্রিয়জনের প্রতি আমার সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে রয়েছি। এর আগে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী।
Words cannot describe the pain I feel for the officers and men who sacrificed their lives for our country.
— Rahul Gandhi (@RahulGandhi) June 16, 2020
My condolences to all their loved ones. We stand with you in this difficult time.
গত দেড় মাস ধরে পূর্ব লাদাখে ভারতীয় ও চিন সেনাবাহিনী উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। চিনা সেনা ভারতীয় সীমায় অনুপ্রবেশ করেছে, তাঁদের সেনা অপসারণের আর্জা জানায় ভারত। এরপর বেশ কয়েকবার আলোচনাও সংঘটি হয়। যখন দু'পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রমে 'নিষেধাজ্ঞার বিষয়ে' একমত হয়ে দফায় দফায় বৈঠক করেছে, তখনই তীব্র অবস্থান নিল চিন। ১৯৬৭ সালের পর সংঘর্ষে লিপ্ত হল ভারতের সঙ্গে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications