কেন জানেন কংগ্রেস সভাপতি পদের জন্যে লড়াই করছেন না রাহুল? রইল কারণ
কংগ্রেস সভাপতি পদে কে? তা ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে শশী থারুর, অশোক গেহলটের মতো একাধিক হেভিওয়েট নেতার নাম সামনে আসছে। খুব শীঘ্রই সভাপতি পদে লড়াই করতে মনোনয়ন দাখিল করতে পারে। তবে সভাপতি পদে যে রাহুল গান্ধী
কংগ্রেস সভাপতি পদে কে? তা ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে শশী থারুর, অশোক গেহলটের মতো একাধিক হেভিওয়েট নেতার নাম সামনে আসছে। খুব শীঘ্রই সভাপতি পদে লড়াই করতে মনোনয়ন দাখিল করতে পারে। তবে সভাপতি পদে যে রাহুল গান্ধী থাকবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন।

কিন্তু এরপরেই নানা জল্পনা ছিল। তবে সূত্র জানাচ্ছে, সভাপতি পদের নির্বাচন নিয়ে মোটেও ভাবছেন না রাহুল গান্ধী। এমনকি আপাতত দিল্লি ফিরছেন না বলেও জানাচ্ছে সূত্র। ভারত জড়ো যাত্রা নিয়েই রাহুল ব্যস্ত থাকবেন বলে জানাচ্ছে কংগ্রেসের একটি সুত্র।
দেশের একাধিক জলন্ত ইস্যুকে সামনে রেখে ভারত জড়ো যাত্রা শুরু করেছেন রাহুল। ১৫০ দিনে ৩৫৭০ কিমি যাত্রা করার কথা রয়েছে তাঁর। সেই মতো একের পর এক জায়গাতে ছুটে যাচ্ছেন রাহুল। আর এই কর্মসুচির অন্য একটি উদ্দেশ্যও রয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কার্যত তলানিতে এসে ঠেকেছে কংগ্রেস নেতাকর্মীদের মনোবল।
আর তা চাঙ্গা করাও এই পদজাত্রার একটা উদ্দেশ্যে বলে মনে করছে কংগ্রেস। আর সেদিকে নজর রাহুল দিতে চান বলে মনে করা হচ্ছে। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে এই যাত্রা শুরু হয়েছিল। যা শেষ হবে জম্মু-কাশ্মীরে গিয়ে। এই মুহূর্তে এই যাত্রা কেরলে রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর রাহুল পৌঁছবেন কর্নাটকে।
Congress MP Rahul Gandhi unlikely to contest party's presidential polls as he will not return from amidst Bharat Jodo Yatra to Delhi: Congress sources
— ANI (@ANI) September 20, 2022
Presently, the yatra is in Kerala & will enter Karnataka on Sept 29. The last date for nomination is Sept 30
(File Pic) pic.twitter.com/CRL0k8XVGz
কংগ্রেস সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। ফলে রাহুল মনোনয়ন দেওয়া সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আগামী কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ২২ সেপ্টেম্বর। এবং মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
একাধিক প্রার্থীর ক্ষেত্রে ১৭ অক্টোবর ভোটগ্রহণ করা হবে এবং ১৯ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। আর এই বিষয়ে আলোচনা করতেই মঙ্গলবার একটি বৈঠক করেন সোনিয়া গান্ধী। যেখানে দলের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications