রাহুল গান্ধী পুরোপুরিভাবে 'মাওবাদী চিন্তভাবনা' শুরু করেছেন! তোপ রবিশঙ্করের
বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে বিতর্ক। আরন এরপরেই এই বিষয়ে কংগ্রেস সাংসদকে তীব্র আক্রমণ বিজেপির। শুধু তাই নয়, সোনিয়া পুত্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, বিদেশের মাটিতে পা রাখলেই তাঁর কি হয়ে যায় জানা নেই। তবে এই ধরণের মন্তব্য করতে তাঁর কি লজ্জা করে না? প্রশ্ন বিজেপি নেতার। শুধু তাই নয়, রাহুল গান্ধী পুরোপুরিভাবে মাওবাদী চিন্তভাবনা শুরু করেছেন বলেও দাবি রবিশঙ্কর প্রসাদের।

মিথ্যা এবং ভিত্তিহীন দাবি রাহুল করেছেন
আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের (Ravi Shankar Prasad)। রাহুল গান্ধীকে কার্যত একহাত নিয়ে তাঁর দাবি, ব্রিটিশ পার্লামেন্টের প্ল্যাটফর্মকে অপব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ওই জায়গাতে দাঁড়িয়ে লজ্জাজনক মিথ্যা এবং ভিত্তিহীন দাবি রাহুল করেছেন বলেও এদিন পালটা দাবি করেন বিজেপি নেতা। শুধু তাই নয়, রাহুল গান্ধী ভারতের গণতন্ত্র, সংসদ , বিচার ব্যবস্থা , সামরিক সুরক্ষার সঙ্গে ভারতের মানুষকেও অপমান করেছে বলেও অভিযোগ তাঁর।

একযোগে মল্লিকার্জুন-সোনিয়া গান্ধীকে তোপ
শুধু তাই নয়, রাহুলের মন্তব্যে পরেই এদিন একযোগে মল্লিকার্জুন খার্গে এবং সোনিয়া গান্ধীকেও আক্রমণ শানান বিজেপি নেতা। বলেন, আপনি তো কংগ্রেসের একজন নির্বাচিত সভাপতি। আপনি রাহুল গান্ধীর দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের সঙ্গে একমত কিনা সেই প্রশ্ন এদিন কংগ্রেস সভাপতিকে ছুঁড়ে দেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। শুধু তাই নয়, গণতন্ত্র বহাল রাখতে আমেরিকান এবং ইউরোপের মতো দেশকে কি ভারতের হাতে তুলে দেওয়া উচিৎ? সেই প্রশ্নও এদিন ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা।
অন্যদিকে এদিন একযোগে সোনিয়া গান্ধীকেও তীব্র আক্রমণ শানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর। বলেন, সোনিয়া গান্ধীর কাছ থেকে আমরা জানতে চাই দলের অবস্থান কি? রাহুল গান্ধীর বক্তব্যের সঙ্গে আপনি কি সহমত তা নিয়েও প্রশ্ন বর্ষীয়ান বিজেপি নেতার।

কি মন্তব্য করেন রাহুল
উল্লেখ্য, ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে বেশ বিতর্কিত মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, সংসদে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। বেশির ভাগ সময়েই মাইক ববন্ধ করে রাখা হয় বলে অভিযোগ রাহুলের। এমনকি গুরুত্বপূর্ণ কোনও ইস্যুতে আলোচনা পর্যন্ত করতে দেওয়া হয় না বলেও অভিযোগ। এছাড়াও গণতন্ত্র ইস্যুতে একাধিক মন্তব্য করেন রাহুল গান্ধী। যা ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। বলে রাখা প্রয়োজন, এর আগে চিনের প্রশংসা শোনা যায় রাহুলের মুখে।
ছবি সৌ:পিটিআই












Click it and Unblock the Notifications