Rahul Gandhi: খুন্তি হাতে ‘চম্পারণ মটন’ রাঁধছেন রাহুল, দেখুন সেই অত্যাশ্চর্য ভিডিও
শ্রী শ্রী ভজহরি মান্নার ভূমিকায় রাহুল গান্ধী! লালুপ্রসাদ যাদবের কাছে গিয়ে শিখছেন সহজ এই রান্না।
শেফের ভূমিকায় লালুপ্রসাদ যাদব আর শিক্ষার্থী রাহুল গান্ধী। রাহুল গান্ধী রান্না শিখছেন। লালুপ্রসাদ যাদবের কাছে 'চম্পারণ মটন' রান্না শিখেই ক্ষান্ত নন রাহুল, তিনি নিজের হাতে রান্না করছেন, খুন্তি হাতে নাড়ছেন মাংস। রাহুলের সেই চম্পারণ রান্না শেখা ও রান্না করার ভিডিও মুহূর্তে ভাইরাল।
মাত্র সাত মিনিটের ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে বিহারের প্রবীণ নেতা লালুপ্রসাদ যাদব রান্না করা শেখাচ্ছেন রাহুল গান্ধীকে। রাহুলকে বিশেষ এক পদ রান্নার প্রণালী হাতেনাথে শিখিয়ে দিচ্ছেল আরজেডি সুপ্রিমো। রাহুল আবার তাঁর নির্দেশমতো রান্না করছেন।

চম্পারণ মটন রান্নায় এই ভিডিও-তে দেখা গিয়েছে রাহুলকে মশলা দিতে, মদন মেরিনেট করতে। তারপর হাঁড়িতে রাখা সেই মদনকে খুন্তি হাতে নাড়তেও দেখা গিয়েছে তাঁকে। আক্ষশরিক অর্থেই এটি ছিল একটি বিশেষ রান্নার ক্লাস। শনিবার রান্নার সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন রাহুল।
রাহুল গান্ধীকে শুধু দেখাই যায়নি, ভিডিও-তে বলতেও শোনা গিয়েছে। তিনি বলছেন, আমি কীভাবে রান্না করতে হয় জানি, কিন্তু আমি বিশেষজ্ঞ নই। আমি যখন ইউরোপে কাজ করতাম, তখন আমাকে রান্না শিকতে হয়েছিল। আমি একা থাকতাম, তাই আমাকে শিখতে হয়েছিল। আমি সাধারণ খাবার রান্না করতে পারি।
রাহুল বলেন, তবে লালুপ্রসাদজি দারুন খাবার তৈরি করেন। রাহুল লালুপ্রসাদকে জিজ্ঞাসা করেন, আপনি কখন রান্না শিখেছিলেন। লালুপ্রসাদ যাদব, উত্তরে বলেন, আমি যখন ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে পড়ি। আমি আমাদের ভাইদের সঙ্গে দেখা করতে পাটনায় গিয়েছিলাম। সেখানে কাজ করত আমার ভাইয়েরা। সেখানে আমি রান্না শিখেছিলাম।
আমি সেখানে কাঠ কুড়িয়েছি, বাসন মেজেছি, মশলা করেছি। তিনি বলেন, রান্না কিছু রাজনীতির থেকে আলাদা নয়। রাজনীতিতে সবকিছু মিশ্রত করতে হয় রান্নার মতোই। তবে তা সুস্বাদু হয়। একটু মিশ্রিত ছাড়া রাজনীতি অসম্ভব। রাহুল পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য পরামর্শ চাল লালুপ্রসাদের কাছে।
लोकप्रिय नेता, लालू जी से उनकी सीक्रेट रेसिपी और ‘राजनीतिक मसाले’ पर दिलचस्प बातचीत हुई।
— Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2023
ग़रीबों, वंचितों, अल्पसंख्यकों और महिलाओं के लिए INDIA की सोच एक है - समानता, प्रगति और सशक्तिकरण।
लालू जी से मेरी ख़ास मुलाक़ात का पूरा वीडियो यूट्यूब पर देखें: https://t.co/5RbVDqVfY0 pic.twitter.com/59jekdEBgQ
লালুপ্রসাদ জানান, আমার পরামর্শ হল আপনার বাবা-মা, আপনার দাদু-দাদিরা দেশকে নতুন পথে ধার্মিকতার পথে নিয়ে গিয়েছেন, এটি কখনই ভুলে যাওয়া উচিত নয়। এদিন নৈশভোজে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও তাঁর বোন মিসা ভারতী।
রাহুলের সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও। সবাই একটি বড়ো ডাইনিং টেবিলের চারপাশে থালা সাজিয়ে খেতে বসেন। একান্নবর্তী পরিবারের মতোই ছিল এদিন খাবারের সজ্জা। এদিন রাহুলকে একেবারে অন্য ভূমিকায় দেখা যায়। তবে সম্প্রতি রাহুল গান্ধী বিভিন্ন রূপে ধরা দিচ্ছেন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে।
ছবি সৌজন্য: রাহুল গান্ধী/এক্স












Click it and Unblock the Notifications