Rahul Gandhi: মোদীকে জাদু কি ঝাপ্পির পর সাংসদদের ফ্লাইং কিস, ফের সংসদে চমক ধরালেন রাহুল
একের পর এক বিতর্ক। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে দেশদ্রোহী বলে আক্রমণ। শেষ বেলায় সাংসদদের ফ্লাইং কিস। সাংসদ পদ ফিরে পাওয়ার সংসদে প্রথম দিন এসেই একের পর এক চমক ধরালেন রাহুল গান্ধী। একে তো মণিপুর নিয়ে আগুন ঝরানো বক্তব্য তার উপরে ফ্লাইং কিস।
বিজেপি শিবিরকে আক্রমণের ঝাঁঝ বুঝিয়ে দিলেন রাহুল গান্ধী। কয়েক ভছর আগে এই সংসদেই প্রধানমন্ত্রী মোদীকে জাদু কি ঝাঁপ্পি দিয়ে চমকে দিয়েছিলেন রাহুল গান্ধী। সেবারও লোকসভায় মোদী সরকারকে আক্রমণ করার পর সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চলে গিয়েছিলেন তিনি। কেউ কোনও কিছু বুঝে ওঠার আগেই মোদীকে জড়িয়ে ধরেছিলেন রাহুল।

সবকিছু ঘটে যাওয়ার পর রাহুল যখন সংসদ ছেড়ে বেরিয়ে যান তখন রে রে রব শুরু করে বিজেপি শিবির। প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলের তাঁরা। অসংসদীয় আচরণের অভিযোগ করেন। কিন্তু আসল কাজটি রাহুল করে দেখিয়ে ছিলেন। বেশ কয়েক মাস ধরে রাহুলের সেই জাদু কি ঝাপ্পি রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ২০ জুলাই। সেটিও ছিল বাদল অধিবেশনই। আবারও একটা বাদল অধিবেশন। সেবার কৃষক আন্দোলন থেকে শুরু করে কর্মসংস্থানের অভাব এই ধরনের একাধিক ইস্যুতে রাহুল গান্ধী আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে। সেদিন প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন সংসদ ভবনে। রাহুল বলেছিলেন তাঁকে পাপ্পু বলাতে তিনি বিন্দু মাত্র ক্ষুব্ধ নন। বরং বিজেপির কাছে তিনি কৃতজ্ঞ যে সত্যিকারের কংগ্রেস ম্যান হওয়ার অর্থ তাঁরা তাঁকে বুঝিয়ে দিয়েছেন।
এবার প্রধান মন্ত্রী ছিলেন না ঠিকই। কিন্তু এবারও মোদী সরকারকে দেশদ্রোহী পর্যন্ত বলতে ছাড়েননি রাহুল গান্ধী। এমনকী প্রধানমন্ত্রী মোদী মণিপুরকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। এবং ভারত মাতার হত্যা করা হয়েছে মণিপুরে। এমন গুরুতর অভিযোগ করতেও ছাড়েননি রাহুল গান্ধী। তারপরেই সাংসদদের ফ্লাইং কিস ছুড়ে দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন তিনি।
যতক্ষণে এই নিয়ে বিতর্ক শুরু হয় ততক্ষণে সংসদ ভবন ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। তারপরে স্মৃতি ইরানি রাহুল গান্ধীর এই আচরণ নিয়ে প্রশ্ন তুলে সরব হন। এবং মহিলা সাংসদদের উপস্থিতিতে রাহুলের এই আচরণ অসম্মান জনক বলে আক্রমণ শানিয়েছেন তিনি। এবং তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications