রাহুল পাজামা গুটিয়ে সোজা নেমে পড়লেন জল-কাদা ভর্তি মাঠে, মুহূর্তে ভাইরাল সেই ছবি
মাঠে নেমে পড়লেন রাহুল গান্ধী। কৃষকদের সঙ্গে ধান রোপণ করলেন, চালালেন ট্রাক্টরও! একেবার 'আমরা চাষ করি আনন্দে'র ধাঁচে তিনি জনসংযোগে মাতলেন হরিয়ানার কৃষকদের সঙ্গে। পাজামা গুটিয়ে এক হাঁটু জলে নেমে তাঁদের দুঃখের সঙ্গী হয়ে ওঠার চেষ্টা করলেন।
হরিয়ানার সোনিপতে রাহুল গান্ধী গাড়ি থেকে নেমে জমির আলপথে সটান চলে যান কৃষকদের কাছে। তাঁরা তখন ধারন রোপণে মগ্ন। রাহুল গান্ধীকে দেখে তাঁরা হতবাক। তারপর পাজামা গুটিয়ে নিয়ে রাহুল নেমে পড়েন মাঠে এক হাঁটু জলে। তাঁকে দেখা যায় কৃষকদের সঙ্গে ধান রোপণ করতে।

মাঠের সেই কাজা-জলে দাঁড়িয়েইব তিনি শোনেন কৃষকদের কথা। সেখানে পুরুষ ও মহিলারাও ছিলেন। তাঁদের সঙ্গে মতবিনিময় করেন রাহুল। রাহুল গান্ধী এদিন যাচ্ছিলেন হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে যাওয়ার পথে হরিয়ানার সোনিপতে তিনি গাড়ি থামিয়ে কৃষকদের সঙ্গে কথাবার্তা বলেন। ধান রোপণ করা ছাড়াও কৃষকদের পাশে বসিয়ে জমিটে ট্রাক্টরও চালান।
শনিবার সকালে হরিয়ানার সোনিপতের মদিনা গ্রামে কৃষকরা এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলেন। তাঁদের সঙ্গে ধান রোপণে সহায়তা করলেন স্বয়ং রাহুল গান্ধী। সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি পাজামা গুটিয়ে কাদা-জলে নেমে যেভাবে একাত্ম হয়ে গেলেন কৃষক পরিবারের সঙ্গে তা এককথায় অনবদ্য।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন অতর্কিতেই একটি মাঠে কৃষকদের ধান রোপণ করতে দেখে তাঁর গাড়ি থামিয়ে দেন। তিনি ক্ষেতে গিয়ে ট্রাক্টর দিয়ে লাঙল চালান। তারপর কৃষকদের সঙ্গে ধান রোপণ করেন। রাহুল গান্ধীকে যে কৃষকরা এই ভূমিকায় দেখবেন কল্পনাও করতে পারেননি। তাঁরাও বিস্মিত কংগ্রেস নেতাকে এই নবরূপে দেখে।

রাহুল গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের পক্ষে সমর্থন জোগাড় করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা করছেন। তাঁদের মতো করে তাঁদের কাছে যাচ্ছেন। ভারত জোড়ো যাত্রায় বেরিয়ে তিনি যে গোটা ভারতকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন, সেইমতোই তিনি ধরা দিচ্ছেন দেশের মানুষের কাছে।
সম্প্রতি দিল্লির করোলবাগ এলাকায় একটি বাইক মেকানিক ওয়ার্কশপ পরিদর্শন করেন রাহুল গান্ধী। সেখানে রাহুল গান্ধীকে কর্মশালায় মেকানিক্সের সঙ্গে কথোপকথন করতে দেখা যায়। এমনকী ভাঙা মোটরসাইকেল মেরামতের চেষ্টা করতে দেখা যায় তাঁকে। এবার ধানক্ষেতে রাহুল গান্ধীর এইসব কর্মকাণ্ড ভাইরাল হয়ে যায়।

ধানের ক্ষেতে রাহুল গান্ধীর কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল কটাক্ষ করেন। তিনি বলেন, রাহুল গান্ধী গ্রামের এই মনোরম আবহাওয়া দেখে পিকনিক করতে এসেছিলেন। রাহুল গান্ধী যদি ৪৫ ডিগ্রি তাপমাত্রায় মাঠে নামতেন, তবে তিনি কৃষকদের ব্যথা বুঝতে পারতেন।












Click it and Unblock the Notifications