Rahul Gandhi: দলিত দম্পতির হেঁসেলে জমিয়ে রান্না রাহুল গান্ধীর, ভোটের আগে হালকা মেজাজে কংগ্রেস সাংসদ

আগামীকাল দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ। দুই রাজ্যের বুথ ফেরত সমীক্ষা যা বলছে তাতে দুই রাজ্যেই কংগ্রেস সুবিধাজনক অবস্থানে রয়েছে। অর্থাৎ সমীক্ষা ঠিক হলে দুই রাজ্যেই কংগ্রেস সরকার গড়বে।

তার আগেরদিন বেশ খোস মেজাজে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। সোমবারে নিজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ। তাতে দেখা গিয়েছে তিনি দলিত পরিবারের সঙ্গে রান্নাঘরে বসে রান্না করছেন কংগ্রেস নেতা। অজয় তুকরাম শিন্ডে এবং তাঁর স্ত্রী অঞ্জনা তুকরাম শিণ্ডের সঙ্গে রান্না ঘরে বসে রান্না করে খাবার খাচ্ছেন কংগ্রেস সাংসদ। ভিডিওতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁদের সঙ্গে বসে একেবারে দলিততের খাবারই রান্না করছেন।

Rahul Gandhi

ভিডিওতে রাহুল গান্ধী জানিয়েছেন তিনি দলিত সম্প্রদায়ের রান্নায় এবং স্বাদে বিশেষ আগ্রহী। শিন্ডে পরিবারের রান্নাঘরে দীর্ঘ সময় কাটিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী জানিয়েছেন তিনি দলিত পরিবারের সঙ্গে রান্না করেছেন হরভরায়াচি ভাজি এবং মটর ডাল আর বেগুনের তরকারি রান্না করেছিলেন তিনি।

রাহুল গান্ধী জানিয়েছেন, শিণ্ডে পরিবার তাঁকে কোলাপুরের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। মহারাষ্ট্রের কোলাপুরে শিণ্ডে পরিবারের অতিথি হিসেবে আসতে পেরে তিনি নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মনে করছেন। রাহুল গান্ধী জানিয়েছেন এতো ভাল স্বাদ হওয়ার পরেও দলিতদের রান্না খুব একটা সকলে জানেন না। সেটা সকলের স্বাদ নেওয়া জরুরি। তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু রান্না করেন তাঁরা।

জাতপাতের ভেদাভেদের কারণেই দলিততে রান্না খুব একটা সকলে জানেন না। প্রসঙ্গত সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। গত বিধানসভা নির্বাচনে সুবিধাজনক অবস্থানে ছিল কংগ্রেস। উদ্ধব ঠাকরের শিবসেনা এবং এনসিপির সঙ্গে জোট করে মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছিল তারা। কিন্তু বিজেপি এবং একনাথ শিণ্ডে হাত মিলিয়ে দখল করে ক্ষমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+