Madhya Pradesh Election 2023: বিজেপি গড় মধ্যপ্রদেশে কত আসন পাবে কংগ্রেস? আগেই ফাঁস করলেন রাহুল
Madhya Pradesh Election 2023: মধ্যপ্রদেশে ১৫০ আসন জিতবে কংগ্রেস। বিজেপিকে একহাত নিয়ে বার্তা রাহুল গান্ধীর। আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। একেবারে শেষ লগ্নে ভোট প্রচার। আর সেই মতো আজ ভোপালে রোড শো করেন এবং একটি জনসভায় যোগ দেন রাহুল গান্ধী। আর সে সভা থেকেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। একই সঙ্গে মধ্যপ্রদেশে কতগুলি আসনে জিতবে কংগ্রেস তাও জানিয়ে দিলেন।
একই সঙ্গে রাহুলের দাবি, পাঁচ বছর আগে কংগ্রেসকেই সরকার গড়ার জন্যে নির্বাচিত করেছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শিবরাজ সিং চৌহান বিধায়কদের কিনে নেয়। আর একটা নির্বাচিত সরকারকে ফেলে দেয়। শুধু তাই নয়, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারকে ফেলে দিতে বিজেপি নেতারা বড় চুক্তি করেছিল বলেও এদিন মারাত্মক অভিযোগ করেন এদিন রাহুল গান্ধী। এর পিছনে কোটি কোটি টাকার খেলা হয়েছিল বলেও চাঞ্চল্যকর অভিযোগ।

তবে এবারও মধ্যপ্রদেশে কংগ্রেসের ঝড় উঠবে। ১৪৫ থেকে ১৫০ টা আসন পাবে বলে আত্মবিশ্বাসী রাহুল গান্ধী। তাঁর কথায়, একাধিকবার মধ্যপ্রদেশে এসেছেন। বিভিন্ন জায়গায় ঘুরেছেন। আর তাতে মানুষের মন স্পষ্ট বুঝতে পেরেছেন বলে দাবি সোনিয়া-পুত্রের। বলে রাখা প্রয়োজন, মধ্যপ্রদেশে মোট আসন সংখ্যা ২৩০টি। সরকার গড়ার মতো সংখ্যা এবারও কংগ্রেস পাচ্ছে বলেই আত্মবিশ্বাসী রাহুল।
#WATCH | Madhya Pradesh Elections | In Vidisha, Congress MP Rahul Gandhi says, "...Five years back, all of you elected Congress party to the government. You did not elect BJP but Congress party. After that, BJP leaders, Narendra Modi, Shivraj Singh Chouhan and Amit Shah,… pic.twitter.com/7kExqFS3RV
— ANI (@ANI) November 14, 2023
অন্যদিকে, এদিন মধ্যপ্রদেশের দাঁড়িয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দাঙ্গা ও গুণ্ডামি করা কংগ্রেসের স্বভাব। মেড ইন চায়না ফোন নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের এক বড় নেতা বলেছিলেন, ভারতে সবার কাছে মেড ইন চায়না ফোন রয়েছে। তিনি বলেন, ওহে মূর্খ নেতা, তুমি কোন জগতে বাস করো? কংগ্রেস নেতারা দেশের অর্জনকে না দেখার মানসিক রোগ তৈরি করেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সত্যি হল ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক।












Click it and Unblock the Notifications