Rahul Gandhi: চিন ভারতের জমি ছিনিয়ে নিয়ে যাচ্ছে, লাদাখ থেকে বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
চমকের পর চমক। লাদাখে গিয়ে বাইক রাইড। বাবার জন্মদিন পালন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই সঙ্গে লাদাখে পৌঁছে মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন তিনি। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, চিন লাদাখের মানুষের জমি ছিনিয়ে নিচ্ছে।
লাদাখের বাসিন্দারা নাকি অভিযোহ করেছেন চিনা ফৌজ ভারতের ভূমিতে প্রবেশ করে সেখানকার বাসিন্দাদের জমি দখল করে নিচ্ছে চিনা ফৌজ। অথচ প্রধানমন্ত্রী মোদী বলে চলেছেন চিন এক ইঞ্জি জমিও ছিনিয়ে নিতে পারেনি। কিন্তু সেটা একেবারেই সত্যি নয় বলে তীব্র আক্রমণ শনিয়েছেন রাহুল গান্ধী। লাদাখ নিয়ে প্রধানমন্ত্রী মোদী মিথ্যে কথা বলছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

২০২০ সাল থেকে লাদাখে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। ৩ বছর পরেও সেই সমস্যা মেটেনি। দফায় দফায় আলোচনা চলছে ঠিকই কিন্তু সীমান্ত সমস্যা মেটেনি। লাদাখ সীমান্ত িনয়ে এখনও সংঘাত জারি রয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন লাদাখের মানুষ একেবারেই খুশি নন। লাদাখকে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে তাতে তারা বিন্দু মাত্র খুশি নন।
সমস্যায় জর্জরিকত লাদাখের বাসিন্দাদের জীবন। কর্মসংস্থান একেবারেই নেই। রাহুল গান্ধী বলেছেন এখানকার বাসিন্দারা দাবি করেছেন রাজ্য পরিচালনা করা হোক এখানকার মানুষের জন্য রাজনীতির জন্য নয় শনিবার বাইকে করে প্যাংগং হ্রদে পৌঁছে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্যাংগং সো হ্রদের পাড়েই বাবা রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শুক্রবারেই তিনি লাদাখে পৌঁছে গিয়েছিলেন। সেখানে সেখানকার নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এমনকি লাদাখে কংগ্রেসের যুবা নেতাদের সঙ্গে ফুটবলও খেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাহুল গান্ধী নিজে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছিলেন।
কয়েক দিন আগেই বাদল অধিবেশনে সংসদে প্রধানমন্ত্রী মোদীকে মণিপুর নিয়ে তীব্র আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংসদ পদ ফিরে পাওয়ার পর প্রধানমন্ত্রী মোদীকে দেশদ্রোহী বিলে নিশানা করেছিলেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ শানিয়ে বলেছিলেন মণিপুরে তিনি ভারত মাতাকে হত্যা করেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications