Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'অসত্যাগ্রহী' মোদী, মধ্যপ্রদেশের রেওয়া সৌরশক্তি প্রকল্প নিয়ে খোঁচা রাহুলের

'অসত্যাগ্রহী' মোদী, মধ্যপ্রদেশের রেওয়া সৌরশক্তি প্রকল্প নিয়ে খোঁচা রাহুলের

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী মোদীকে অসত্যাগ্রহী বলে আক্রমণ করেছেন রাহুল। মধ্য প্রদেশে বৃহত্তম সৌরশক্তি প্রকল্পের উদ্বোধন করা নিয়েই মোদীকে রাহুল আক্রমণ শানিয়েছেন। প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করে বলেছিলেন এশিয়ার বৃহত্তম সৌরশক্তি প্রকল্প।

মোদীকে আক্রমণ রাহুলের

মোদীকে আক্রমণ রাহুলের

মধ্যপ্রদেশের রেওয়ায় সৌরশক্তি প্রকল্পের উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে তিনি মোদীকে অসত্যাগ্রহী বলে আক্রমণ করেছেন। অর্থাৎ সত্যের পথে চলার যে শ্রম সেটা তিনি বিশ্বাস করেনা। তাই মোদী অসত্যাগ্রহী বলে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী।

এশিয়ার বৃহত্তম প্রকল্প

এশিয়ার বৃহত্তম প্রকল্প

মধ্য প্রদেশের রেওয়া সৌরশক্তি প্রকল্পকে এশিয়ার বৃহত্তম সৌরশক্তি প্রকল্প বলে দাবি করেছিলেন তিনি। এই নিয়ে িববাদ শুরু। কারণ কর্নাটকের পভাগাড়ায় রয়েছে এর থেকেও বৃহত্তম সৌরশক্তি প্রকল্প। তাহলে রেওয়াকে কী করে মোদী এশিয়ার বৃহত্তম সৌরশক্তি প্রকল্প বলে দাবি করছেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। ২ বছর আগেই এই পার্কের উদ্বোধন হয়েছিল।

যুযুধান মোদী রাহুল

যুযুধান মোদী রাহুল

দেশের লাদাখ সংকট থেকে শুরু করে অর্থনীতি এবং করোনা পরিস্থিতি সব ক্ষেত্রেই মোদী সরকার ব্যর্থ দাবি করে কংগ্রেস আক্রমণ শানিয়েছে। লাদাখ সীমান্তে চিন ভারতের ভূখণ্ড দখল করেছে বলে অভিযোগ করেছেন রাহুল। এই নিয়ে মোদীর বিরুদ্ধে একের পর এক টুইট করেছেন কংগ্রেস নেতা।

রাহুলকে আক্রমণ বিজেপির

রাহুলকে আক্রমণ বিজেপির

চিন নিয়ে মোদীর বিরুদ্ধে একের পর এক রাহুলের টুইটের পাল্টা জববা দিয়েছে বিজেপিও। জেপি নাড্ডা অভিযোগ করেছেন রাহুল কোনও পার্লামেন্টারি প্যানেলের মিটিংয়ে অংশ নেন না। অথচ লাদাখ নিয়ে সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করে চলেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+