কেরলেও প্রধান প্রতিপক্ষ বিজেপিই! বামেদের সম্পর্কে কটূ কথা বলবেন না, জানালেন রাহুল গান্ধী

এদিন কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রে লড়বেন বলে মনোনয়ন জমা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এদিন কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রে লড়বেন বলে মনোনয়ন জমা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে বিপুল জনস্রোতের মাঝে এসে মনোনয়ন জমা করে যান তিনি। উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি এই কেন্দ্র থেকেও এবার লড়বেন তিনি।

কেরলে মনোনয়ন জমা করার পরে রাহুল গান্ধী বলেছেন, এখানকার ক্ষমতাসীন বাম সরকারের বিরুদ্ধে একটা কথাও বলব না। উত্তরের পাশাপাশি দক্ষিণ থেকেও লড়াই করছেন যাতে বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে পারেন।

রাহুল বলেছেন, কংগ্রেস ও সিপিএমের বিরোধ রয়েছে। ভবিষ্যতেও লড়াই চলবে। তবে আমি কেরলের জনগণকে বলতে চাই, সিপিএম আমাকে আক্রমণ করলেও আমি পাল্টা একটাও আক্রমণ করব না। সিপিএমের বিরুদ্ধে একটাও শব্দ শুনতে পাবেন না।

গেরুয়া শিবিরকে কটাক্ষ করে রাহুল বলেন, উত্তর, উত্তর-পূর্ব এমনকী দক্ষিণ ভারতেও আরএসএস ও বিজেপি ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই তার বিরোধিতা করতেই আমি দক্ষিণ ভারত থেকে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

কেরলের বাম জোট রাহুলের এই সিদ্ধান্তে একেবারেই অখুশি। রাহুল কেরল থেকে লড়লে তা বিজেপিতেই আদতে সুবিধা দেবে বলে বাম শিবির মনে করছে।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+