Rahul Gandhi: 'যখন যেখানে বলবেন', লোকসভা ভোটের আগে কী নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ওপেন চ্যালেঞ্জ রাহুলের

লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কেজরিওয়ালের মন্তব্যের পরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে প্রকাশ্যে বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন মোদী যখন যেখানে চাইবেন তখন সেখানে তিনি বিতর্কে অংশ নিতে প্রস্তুত।

সেই বিতর্কে অংশ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লকুর, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এপি শাহ এবং সাংবাদিক এন রামকে আমন্ত্রণ জানিয়েছেন সেই বিতর্কে অংশ নিতে। সেই সঙ্গে তিনি বলেছেন কোনও রকম বাণিজ্যিক প্ল্যাটফর্মে তিনি এই বিতর্ক করতে চান না।

Rahul Gandhi

রাহুল গান্ধী জানিয়েছেন তিনি বিতর্কে অংশ নিতে প্রস্তুত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তিনি এই নিয়ে আলোচনা করেছেন। তাতে প্রবীণ কংগ্রেস নেতা বলেছেন এই ধরনের বিতর্কে অবশ্যই অংশ নেওয়া উচিত। তাতে তিনি অথবা কংগ্রেস সভাপতি যেকোনও একজন অংশ নিতে রাজি। তবে তার জন্য প্রধানমন্ত্রী মোদী কি রাজি রয়েছেন। তিনি যখন যেখানে চাইবেন তখন সেখানে প্রকাশ্যে বিতর্কে অংশ নিতে রাজি রয়েছেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

প্রসঙ্গত উল্লেখ্য আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল আজ জেল থেকে জামিনে ছাড়া পেয়েই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেবেন। তাঁর জায়গায় প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। কারণ বিজেপির এটাই ট্রেন্ড। আগের নেতারাও তাই করেছেন। মোদীও সেই পথেই হাঁটবেন।

কেজরিওয়ালের এই মন্তব্যের পরেই তড়িঘড়ি অমিত শাহ সাংবাদিক বৈঠক করে বলেন ইন্ডিয়া জোটের নেতারা মিথ্যে রটনা করছেন। তৃতীয়বার বিজেপি সরকারের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীই থাকবেন। এবং ২০২৯ সাল পর্যন্ত তিনিই এই পদে থাকবেন। ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বিজেপির বিরুদ্ধে। দলীয় কর্মীদের এই সব কথায় কান না দিতেই বলেছেন তিনি। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র দাবি করেন জেল থেকে বেরোনোর আনন্দে মদের নেথায় এইসব কথা বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মদ খেয়ে বেহুঁশ হয়ে এই সব ভুলভাল কথা বলছেন তিনি।

এর আগে রাহুল গান্ধী বলেছিলেন মোদীর হাতের বাইরে বেরিয়ে গিয়েছে ভোট। ইন্ডিয়া জোটের সরকার হবে দিল্লিতে। আর ১৫ অগাস্টের মধ্যে ৩০ লক্ষ কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবে জোট সরকার। ইতিমধ্যেই নাকি তাঁর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা। মোদী ১ কোটি চাকরি দেবেন বলেছিলেন কিন্তু ১০ বছরে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+