Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিহারে আসন সমঝোতা জট মেটাতে রাহুলের ফোন লালুকে, বরফ গলানোর চেষ্টায় কংগ্রেস

বিহারের আসন ভাগাভাগি নিয়ে তৈরি অচলাবস্থা কাটাতে শেষমেশ সরাসরি মাঠে নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, বৃহস্পতিবার তাঁরা আর জে ডি এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সঙ্গে ফোনে কথা বলেছেন জট খুলে সমঝোতার রাস্তা খুঁজে বের করতেই এই পদক্ষেপ।

ইতিমধ্যে প্রথম দফার মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সময়সীমা দ্রুত শেষের পথে, আর তাতেই আরও চাপ বেড়েছে। আসন বণ্টন নিয়ে কংগ্রেস ও আর জে ডি এর অমিলে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। সূত্রের দাবি, মূল বিরোধ আসন সংখ্যাকে ঘিরে বিশেষত কংগ্রেসের দাবি ও আর জে ডে এর ঐতিহ্যবাহী ঘাঁটিগুলি নিয়ে।

প্রাথমিকভাবে আর জে ডি কংগ্রেসকে ৫২টি আসনের প্রস্তাব দিয়েছিল, যা কংগ্রেস সোজা প্রত্যাখ্যান করে ৬০ আসনের দাবি তোলে। রাজ্যস্তরের বৈঠক স্থগিত হয়ে গেলে আলোচনার ভার যায় দুই দলের সর্বভারতীয় নেতৃত্বের হাতে। তবে সাম্প্রতিক সূত্রমতে, আর জে ডি এখন কংগ্রেসের ৬১ আসনের দাবিতে নরম সুরে রাজি হয়েছে, যদিও কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র যেমন কাহালগাঁও, নরকাটিয়াগঞ্জ ও বসালিগঞ্জ ছাড়তে রাজি নয়। চেইনপুর ও বাচওয়ারার মতো কেন্দ্র নিয়ে আলোচনা হলেও তা তুলনামূলক কম বিতর্কিত ছিল।

এর আগে কংগ্রেস তুলনামূলক আগ্রাসী অবস্থান নিয়েছিল, কারণ রাহুল গান্ধীর "ভোটার অধিকারের যাত্রা" রাজ্যে দলের অবস্থান কিছুটা জোরদার করেছে বলে বিশ্বাস করা হচ্ছিল। কিন্তু পরে দলের ভেতরেই অবস্থান কিছুটা প্রশমিত হয়।

অপ্রমাণিত সূত্রে খবর, কংগ্রেস অবশেষে ৬১ আসনে সমঝোতা করতে রাজি হয়েছে ২০২০ সালের নির্বাচনের চেয়ে ৯ টি কম, যখন তারা ৭০ আসনে লড়েছিল ও মাত্র ১৯টিতে জয় পেয়েছিল। আর জে ডি এবারও আসনের সিংহভাগ পাবে বলে অনুমান, যদিও তাদের প্রার্থীর সংখ্যা গতবারের চেয়ে কিছুটা কম হতে পারে। বাকি আসনগুলিতে সিপিআই(এমএল), সিপিআই(এম), সিপিআই ও মুকেশ সাহানির দলকে জায়গা দেওয়ার কথা ভাবা হচ্ছে।

এরই মাঝে কংগ্রেস বুধবার রাতে তাদের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করেছে,আসন বণ্টন চূড়ান্ত হওয়ার আগেই। অন্যদিকে, আর জে ডি নেতা তেজস্বী যাদব রঘোপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন।

তবে মহাগাঠবন্ধনের আলোচনার গতি যখন মন্থর, তখন খবর আসে লালু প্রসাদ যাদব নিজের বাসভবনে বেশ কয়েকজন আর জে ডি প্রার্থীর হাতে দলের প্রতীক তুলে দিয়েছেন। পরে অবশ্য জানা যায়, তেজস্বী যাদব দিল্লি থেকে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক শেষে পাটনা ফেরার পর ওই প্রতীক প্রত্যাহার করা হয়। যদিও ইঙ্গিত, আলোচনা এখনো বাকি, এবং সমঝোতার দরজা পুরোপুরি বন্ধ হয়নি।

বিহারের রাজনীতিতে ফের জমে উঠছে আসন সমীকরণের অঙ্ক। রাহুলের ফোন কূটনীতির মাধ্যমে মহাগাঠবন্ধনের ভবিষ্যৎ এখন নির্ভর করছে লালু ও রাহুলের এই 'রাজনৈতিক ফোন কূটনীতি' ই কি শেষমেশ জট খোলার চাবিকাঠি হয়ে উঠবে?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+