কর্ণাটকে বেসরকারি চাকরি ক্ষেত্রেও এবার কোটা? নতুন বিল ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রী

কর্ণাটকে চাকরিতে সংরক্ষণের বিষয়ে বিল নিয়ে চলছে বিতর্ক। বেসরকারি খাতে কর্ণাটকে সংরক্ষণ বাধ্যতামূলক করতে চলেছে৷ স্থানীয়দের চাকরিতে একশো শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত নিয়েছে সিদ্দারামাইয়ার সরকার।

জানা গিয়েছে, কর্ণাটকের মন্ত্রিসভায় এই বিলে ছাড়পত্র এসে গিয়েছে। কিন্তু এই সংরক্ষণ বিলে আছে কী? প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কর্ণাটকের বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে ৫০ শতাংশ কর্মী রাজ্যের বাসিন্দা হবেন। আর অন্যান্য পরিসরে ৭০ শতাংশ চাকরি রাজ্যের মানুষের জন্য সংরক্ষণ করতে হবে।

siddharamaia

তবে তার মধ্যে মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল পোস্ট বিতর্ক তৈরি করেছিল৷ পরে সিদ্দারামাইয়া সেই পোস্টও ডিলিট করে দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রাজ্যের সমস্ত বেসরকারি শিল্পে কম গ্রেডের গ্রুপ সি ও ডি, পদের জন্য একশো শতাংশ কন্নর নিয়োগ বাধ্যতামূলক করার জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কর্ণাটকের বাসিন্দারা যেন কাজ থেকে বঞ্চিত না হয়। নিজের রাজ্যেই যেন চাকরি করে মানুষজন থাকতে পারেন। এই বিষয় নিয়ে বিতর্কও বেশ দানা বেঁধেছে। যদিও পরে জানা গিয়েছে, খসড়া বিলে গ্রুপ সি, গ্রুপ ডি- তে একশো শতাংশ চাকরির সংরক্ষণের কথা নেই।

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, বিল, এক্স হ্যান্ডেলের পোস্টের পরেই বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষাক্ষেত্র থেকে আইটি, ব্যবসায়িক ক্ষেত্রে সমালোচনা চলছে। শিল্পপতিরাও এর সমালোচনা করেছেন। কর্মক্ষেত্রে সংরক্ষণ এলে কর্মদক্ষতা ও ঘাটতির প্রসঙ্গ উঠেছে। শিল্পে গুণমানের প্রশ্ন উঠবে। বড় শিল্প সংস্থা তাদের ব্যবসা রাজ্য থেকে গুটিয়ে নিতে পারে। এমন আশঙ্কাও করা হচ্ছে।

কর্ণাটকে কাজের সূত্রে বহু মানুষ থাকে। ভিন রাজ্যের মানুষজন কাজ করছেন দীর্ঘ সময় ধরে। ফলে তাদের কাজের পরিসর কতটা থাকবে? সেই আশঙ্কাও এখন থেকে তৈরি হয়েছে। এই বিলের বিষয়ে ঘরে - বাইরে মুখ্যমন্ত্রীর সমালোচনা শুরু হয়েছে বলে খবর৷

বিল তৈরির সময় বিভিন্ন সেক্টরের বক্তব্য গ্রহণ করা হবে। জট তৈরি হলে, সেইসব ছাড়ানো হবে। বায়োকনের চেয়ারপার্সন কিরণ মজুমদার-শ এই বিল সম্পর্কে সমালোচনা করেছেন। স্বর্ণ গ্রুপের এমডি চি ভিএসভি প্রসাদও এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। নতুন শিল্পপতিরা ওই রাজ্যের থেকে মুখ ঘুরিয়ে নেবেন।

কর্নাটকের শ্রমমন্ত্রী সন্তোষ এস লাড় জানিয়েছেন, স্থানীয় কর্মী না পাওয়া গেলে তবেই ভিন রাজ্যের কর্মী নিয়োগ করা হবে৷ স্থানীয় মানুষদের বেশি করে কাজের সুযোগ করে দেওয়া৷ রাজ্যের সরকারের প্রধান লক্ষ্য এটাই। বুঝিয়ে দিয়েছেন শ্রমমন্ত্রী।

প্রতিমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে জানিয়েছেন, বিলটি শ্রমবিভাগ এনেছে। শিল্প মন্ত্রক, তথ্য প্রযুক্তি বিভাগের সঙ্গে কথা বলা এখনও হয়নি। বিল তৈরির আগে সেই সব আলোচনা সম্পূর্ণ হবে৷ বিলের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিটি ক্ষেত্রের পরামর্শ নেওয়া হবে৷ এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+