এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্নের ঝড়, নিউ বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুললেন মমতা

দিল্লির চাণক্যপুরীর নিউ বঙ্গভবনে মঙ্গলবার এসআইআর সংক্রান্ত ইস্যুতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের সঙ্গে নিয়েই এই বৈঠক করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, এসআইআর নিয়ে তিনি নির্বাচন কমিশনকে একাধিকবার চিঠি পাঠিয়েছেন। তাঁর কথায়, "কমিশনকে ছয়টি চিঠি দিয়েছি, কিন্তু একটিরও কোনও উত্তর পাইনি।" একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশিকাও যথাযথভাবে মানা হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। প্রায় দুই দশক পর হঠাৎ করে ভোটের আগে এই প্রক্রিয়া শুরু হওয়ায় প্রশ্ন উঠছে। তাঁর দাবি, পর্যাপ্ত পরিকল্পনা ও পরিকাঠামো ছাড়াই তড়িঘড়ি এসআইআর চালু করা হয়েছে। চারটি রাজ্যে নির্বাচন থাকলেও বিরোধী শাসিত রাজ্যগুলিতেই এই প্রক্রিয়া কার্যকর করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। অসমে কেন এসআইআর হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে স্বচ্ছতা ও নিয়ম মানার কথা ছিল, তা অনুসরণ করা হয়নি। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই প্রশাসনিক স্তরে কাজ চালানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।

এদিনের বৈঠকে উপস্থিত এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, "এঁরা সবাই সাধারণ মানুষ। প্রশাসনিক ত্রুটি ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আজ এঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।"

সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রাথমিকভাবে প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহার করে যান্ত্রিকভাবে নাম বাদ দেওয়া হচ্ছে ও অনেক ক্ষেত্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ইআরও) স্বাক্ষর ছাড়াই এই কাজ হয়েছে, যা বেআইনি।

এই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় তারা আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+