Pahalgam Terror Attack: জঙ্গিদের মোক্ষম শাস্তির দাবি পুতিনের, উদ্বিগ্ন মেলোনি; মোদীকে ফোন ট্রাম্পের!

Pahalgam Terror Attack: কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় চলে গিয়েছে ২৬টি প্রাণ। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জখমরা। জঙ্গি হামলা নিয়ে উদ্বেগের মাঝে সৌদি আরবে সফর কাটছাঁট করে রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা বিশ্বজুড়ে কড়া নিন্দার ঝড় উঠেছে জঙ্গি হামলার ঘটনায়। ট্রাম্পের পর এবার ভারতে জঙ্গি হামলা নিয়ে নিন্দায় সরব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস সূত্রে খবর, পহেলগাঁওতে জঙ্গি হামলা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোকবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোকবার্তায় পুতিন লেখেন, "পহেলগাঁওয়ের মর্মান্তিক জঙ্গি হামলায় নানা দেশের নাগরিকদের মৃত্যু হয়েছে। আমার গভীর সমবেদনা রইল গোটা ঘটনায়। এই নৃশংস হত্যাকাণ্ডের কোনও ব্যাখ্যা হয় না। হামলাকারীরা ও চক্রান্তকারীরা যথাযথ সাজা পাক।"

kashmir

পুতিন আরও বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবরকম উপায়ে লড়াইয়ে ভারতের সঙ্গে সহাবস্থানে জোর দেওয়া হবে। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।" আহতদেরও দ্রুত সুস্থতা কামনা করেন পুতিন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার কড়া নিন্দা জানান। পাশাপাশি তিনি বলেন, "জঙ্গি দমনে ভারতের পাশে আমেরিকা সর্বদা রয়েছে।" আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ঘটনার তীব্র নিন্দা জানান।

ভারতের পাশে ইতালিও। সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কাশ্মীরে জঙ্গি হামলার কড়া নিন্দা জানান। মেলোনি টুইট বার্তায় জানান, "ভারতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার কড়া নিন্দা জানাচ্ছি। হামলা গভীরভাবে শোকাহত। ঘটনায় অনেতে হতাহত হয়েছেন। তাদের পরিবার ও ভারত সরকার এবং ভারতবাসীর প্রতি গভীর সমবেদনা রইল।"

বিদেশমন্ত্রক সূত্রে খবর, সৌদি সফরে সরকারি তরফে নৈশভোজের অনুষ্ঠানেও যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির রাজা প্রিন্স মহম্মদ সালমান আল সৌদ কাশ্মীর হামলা নিয়ে মোদীর সঙ্গে কথা বলেন। রাতে দেশে ফিরে বুধবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জঙ্গি হামলার বিষয়ে খোঁজখবর নিতে মোদীকে ফোন করে কথা বলেন ট্রাম্প।

Take a Poll

মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। একদল জঙ্গি সেনার পোশাক পরে মিনি সুইটজারল্যান্ড বলে খ্যাত বৈসরন উপত্যকায় হানা দেয়। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+