Pune Airport: মহারাষ্ট্র সরকারের বড় সিদ্ধান্ত, বদলে দেওয়া হচ্ছে পুণে বিমানবন্দরের নাম
Pune Airport: মহারাষ্ট্র সরকারের বড় পদক্ষেপ। নাম বদলে যাচ্ছে পুণে আন্তর্জাতিক বিমানবন্দরের। আজই মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এবার পুণে বিমানবন্দরের নাম বদলের প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রের কাছে। পুণের সাংসদ তথা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনের প্রতিমন্ত্রী মুরলীধরর মোহল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সপ্তদশ শতাব্দীর সন্ত তুকারাম মহারাজের নামাঙ্কিত হতে চলেছেন পুণের বিমানবন্দর। আগে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও হাইওয়ে মন্ত্রকের মন্ত্রী নীতিন গডকরি বিমানবন্দরের নাম বদলের প্রস্তাব দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত সুনিশ্চিত করতে তিনি নিজে উদ্যোগী হবেন বলেও জানিয়েছিলেন।
পুনে বিমানবন্দরের নাম হচ্ছে জগদগুরু সন্তশ্রেষ্ঠ তুকারাম মহারাজ পুনে আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের নাম পরিবর্তনের পথে প্রথম ধাপটি হলো মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভার অনুমোদন মেলা। এবার কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটে বিষয়টি পাস করালেই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে।
धन्यवाद, महायुती सरकार !
— Murlidhar Mohol (@mohol_murlidhar) September 23, 2024
धन्यवाद, मा. देवेंद्रजी !
पुण्यातील आंतरराष्ट्रीय विमानतळाचे नामकरण ‘जगद़्गुरु संतश्रेष्ठ तुकाराम महाराज पुणे आंतरराष्ट्रीय विमानतळ’ असे करण्याच्या दृष्टीने पहिले पाऊल आज पडले असून आपण दिलेल्या प्रस्तावाला राज्य सरकारने मंजुरी दिली आहे. सदर प्रस्ताव हा… pic.twitter.com/vbtenDNYiD
পুনে বিমানবন্দরটি যেখানে রয়েছে সেই লোহগাঁওয়েই জন্ম জগদগুরু সন্ত তুকারাম মহারাজের। তিনি তাঁর শৈশবের অনেকটা সময়ই এখানে কাটিয়েছেন। ফলে লোহগাঁওয়ের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক মহারাষ্ট্রের ইতিহাসে উজ্জ্বলতম অধ্যায়। ধর্মীয় নানা রচনার পাশাপাশি ভক্তি আন্দোলনেও বড় ভূমিকা ছিল সন্ত তুকারাম মহারাজের।
জানা গিয়েছে, লোহগাঁওয়ের স্থানীয় মানুষজনও বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সম্প্রতি আশ্বাস দিয়েছিলেন মন্ত্রিসভার বৈঠকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই ঘোষণার পরের মন্ত্রিসভার বৈঠকেই মিলল অনুমোদন। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গেও এ নিয়ে কথা হয় ফডডনবীশের।












Click it and Unblock the Notifications