বিহারে প্রকাশ্যে মহিলার উপর হামলা, নির্যাতনের ভিডিও ভাইরাল, ধৃত ২
বিহারের নালন্দা জেলায় এক ভয়াবহ ঘটনার জেরে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রকাশ্যে এক বিবাহিত মহিলাকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও গণধর্ষণের চেষ্টা করা হয়। শুধু তাই নয়, সেই ভয়ংকর মুহূর্তের ভিডিও তুলতে ব্যস্ত ছিল উপস্থিত জনতার একাংশ যা আরও শিউরে ওঠার মতো।
ঘটনাটি ঘটেছে গত ২৬ মার্চ সন্ধ্যায়। অভিযোগ, বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফেরার পথে স্থানীয় তিন যুবক ওই মহিলার পথ আটকে দেয়। এরপর তাঁকে জোর করে ধরে টেনে নিয়ে যাওয়া হয় রাস্তায়, ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয় তাঁর পোশাক, এবং চলে অশালীন আচরণ। নির্যাতনের মধ্যেও ওই মহিলা প্রাণপণে লড়াই করেন, চিৎকার করে সাহায্য চান, কিন্তু তাতেও থামেনি দুষ্কৃতীরা।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। কিন্তু সাহায্যের হাত বাড়ানোর বদলে অনেকেই মোবাইল বের করে গোটা ঘটনাটি রেকর্ড করতে থাকেন। প্রায় ৪২ সেকেন্ডের সেই ভিডিও, যা তিনটি ভাগে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, তাতেই স্পষ্ট ধরা পড়েছে নির্যাতনের ভয়াবহ চিত্র। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
পরের দিন, অর্থাৎ ২৭ মার্চ, থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ, প্রতিশোধ নিতে অভিযুক্তরাই সেই ভিডিও ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়, ফলে আরও বাড়ে তাঁর মানসিক যন্ত্রণা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়। ইতিমধ্যেই দুই অভিযুক্ত অশোক যাদব ও মাটলু মাহাতো ওরফে নবনীত কুমার কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তৃতীয় অভিযুক্ত রবি কান্ত কুমারের খোঁজে তল্লাশি চলছে।
নালন্দার পুলিশ সুপার ভারত সোনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্ত তিনজনের নাম সামনে এসেছে, ও তাদের বিরুদ্ধে নারীর মর্যাদা লঙ্ঘন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আরজেডি নেত্রী রোহিণী আচার্য সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই ঘটনা বিহারে নারীর নিরাপত্তা নিয়ে সরকারের দাবির ফাঁক ফোকর স্পষ্ট করে দিয়েছে।
একবিংশ শতাব্দীতেও এমন নির্মমতা ও তার সাক্ষী থেকেও নীরব দর্শকের ভূমিকা এই দুই মিলে নালন্দার এই ঘটনা যেন সমাজের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications