মনস্তাত্ত্বিক পতন? মোদীর ঈশ্বরের সঙ্গে কথোপকথন সম্পর্কে কী বললেন রাহুল?
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ই আন্দাজ করেছিলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈশ্বরের সঙ্গে কথা বলছেন। এই বিষয়টি ছিল আসলে মনস্তাত্ত্বিক পতন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী।
আমেরিকা সফরে রয়েছেন রাহুল গান্ধী। ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটিতে পড়ুয়াদের সঙ্গে একটি কথোপকথনের যোগ দিয়েছেন তিনি। সেখানেই ভারতীয় রাজনীতির বর্তমান অবস্থা সম্পর্কে প্রশ্ন ওঠে। নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী।

লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী প্রচারে বেরিয়েছিলেন। ঈশ্বরের সঙ্গে তাঁর কথা হয়। এমনই বক্তব্য প্রচারে করেছিলেন নরেন্দ্র মোদী। সেই বিষয়টি রাহুল গান্ধী উল্লেখ করেছেন। মোদীর ওই বার্তাকে আসলে মনস্তাত্ত্বিক ক্ষয় বলেই মনে করেছেন কংগ্রেস নেতা।
কংগ্রেস নেতার আরও ব্যাখ্যা, প্রচার এগোতেই প্রধানমন্ত্রী মোদীর আস্থা উন্মোচিত হতে শুরু করে। "আমি মনে করি প্রথম দিকে তিনি বুঝতে পেরেছিলেন জিনিসটি ভুল হচ্ছে। আমরা নিয়মিত সোর্স থেকে তথ্য পাচ্ছিলাম। তারা সমস্যায় পড়ে। " বলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী খুব একটা বিরোধীদের চ্যালেঞ্জ ছাড়াই গুজরাটের রাজনীতিতে আধিপত্য রেখেছেন। কিন্তু ২০২৪ সালে রাজনৈতিক সময়ে মোদীকে চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে। মোদী ধারনায় ফাটল ধরতে শুরু করেছে। এই কথা এবার বললেন রাহুল গান্ধী।
ক্ষমতাসীন এনডিএ জোট ভেঙে পড়েছে। "মাঝখান থেকে ভেঙে গিয়েছে। এই দাবিও করেছেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন। দাবি করেছেন, বিজেপি কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার কাজ করেছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকে দেয়। নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের পক্ষপাতদুষ্ট ছিল বলে দাবি।
এবারের লোকসভা নির্বাচনকেও অবাধ সুষ্ঠু নির্বাচন বলে মনে করছেন না রাহুল গান্ধী। নিরপেক্ষ নির্বাচন হলে বিজেপি ২৪০ টি আসনের ধারকাছ দিয়েও আসবে না। এই দাবি করেছেন তিনি। ভার্জিনিয়ায় একটি কথোপকথনে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। তিনিভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে মন্তব্য করেছেন।












Click it and Unblock the Notifications