দেশ বিরোধী কাজে যুক্ত অরবিন্দ কেজরিওয়ালের আপ! খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী পান্নুনের দাবিতে চাঞ্চল্য
খালিস্তানপন্থী গোষ্ঠীগুলির থেকে কোটি কোটি টাকা অর্থ সাহায্য পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে প্রায় ১৩৩.৫৪ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে আপকে। এমনটাই দাবি খালিস্তানি সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত গুরপতবন্ত সিং পান্নুন।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে ( যার সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া) পান্নুন আরও দাবি করেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ্ কেজরিওয়াল টাকার বিনিময়ে দেবিন্দর পাল সিং ভুল্লারের মুক্তির ব্যাপারে আওয়াজ তোলার প্রস্তাব করেচিলেন। প্রসঙ্গত, ভুল্লার ১৯৯৩ সালে দিল্লি বোমা বিস্ফোরণ মামলার একজন দোষী। সেই বিস্ফোরণে নয়জনের মৃত্যু হয় এবং আহত হয়েছিলেন ৩১ জন।

শিখ ফর জাস্টিসের নেতা গুরপতবন্ত সিং পান্নুন বিদেশের মাটিতে বসে ভারতকে একের পর এক হুমকি দিয়েছেন। তার মধ্যে তাঁর সংসদের ভিত্তি কাঁপানোর শপথও রয়েছে। যদিও তার কোনও হুমকি কার্যকরী হয়নি। অন্যদিকে ব্রিটেন-আমেরিকার মতো পশ্চিমী দেশগুলি গুরপতবন্ত সিং পান্নুনের মতো বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছে। এব্যাপারে ভারতের অভ্যন্তরীণ তদন্তে এই চক্রান্তের পিছনে স্থানীয় দুর্বৃত্তদের থাকার কথা প্রকাশ পেয়েছে।
Terror support Alert 🚨
— 𝐒𝐮𝐝𝐡𝐢𝐫 भारतीय 🇮🇳 (@seriousfunnyguy) March 25, 2024
AAP supporterd Farmers protests & played a key role in Red Fort Khalistan Flag rioting
Khalistani Terrorist Pannun claims Khalistani group gave AAP million when Kejriwal offered to release terrorist Bhullar in exchange for money. He says Arvind… pic.twitter.com/Q5DmKRx4cb
অন্যদিকে দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পরে এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডির হেফাজতে রয়েছেন। আপাতত ২৮ মার্চ পর্যন্ত তাঁকে ইডির হেফাজতে থাকতে হবে। গ্রেফতার হওয়া থেকে সুরক্ষা চাওয়া অরবিন্দ কেজরিওয়ালের আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আপ তথা অরবিন্দ কেজরিওয়াল সিদ্ধান্ত নিয়েছেন, তিনি হেফাজতে থেকেই মুখ্যমন্ত্রী কাজ চালিয়ে যাবেন।
ইডির সূত্রে দাবি করা হয়েছে, যে সময়ে আবগারি নীতি কেলেঙ্কারি চলেছিল, সেই সময় অরবিন্দ কেজরিওয়াল যে ফোন ব্যবহার করেছিলেন, তা পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্পষ্ট করেছে, জেলে আপ সুপ্রিমোকে কম্পিউটার বা কোনও কাগজ দেওয়া হবে না।
বিরোধীদের অনেকেই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির নিন্দা করেছে। এর প্রতিবাদে আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে সভার ডাক দিয়েছে ইন্ডিয়া ব্লক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications