Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রিয়াঙ্কা গান্ধীর 'রূপ' নিয়ে অশালীন মন্তব্য এই নেতার!

বজরঙ্গী দলের প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশ থেকে রাজ্য সভার সদস্য বিনয় কাটিয়ার বলেন, প্রিয়াঙ্কা গান্ধী সুন্দরী নন। বিজেপিতে অনেক সুন্দরী মহিলা রয়েছেন।

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : বজরঙ্গী দলের প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশ থেকে রাজ্য সভার সদস্য বিনয় কাটিয়ার এবার আক্রমণ শানালেন প্রিয়াঙ্কা গান্ধীর দিকে। প্রিয়াঙ্কার রূপ নিয়ে কটাক্ষ করে কাটিয়ার বলেন, প্রিয়াঙ্কা গান্ধী সুন্দরী নন। বিজেপিতে অনেক সুন্দরী মহিলা রয়েছেন।[(ছবি) একনজরে দেখে নিন মুখ্যমন্ত্রী মমতার কিছু বিতর্কিত মন্তব্য]

কিন্তু আচমকা এহেন মন্তব্য কেন করেন কাটিয়ার। আসলে কংগ্রেসের প্রচারে তারকা প্রার্থীর নামের তালিকায় প্রিয়াঙ্কা গান্ধীর নাম থাকা প্রসঙ্গে কাটিয়ারের মন্তব্য, "প্রিয়াঙ্কা গান্ধীর মতো প্রচুর তারকা আছেন, অভিনেত্রী আছেন যারা এইধরণের অভিযান চালাতে পারেন। আমাদের কাছে এমন প্রচুর মহিলা আছেন, দাঁড় করিয়ে দিলেই হল।"[তৃণমূলের কীর্তিমান দাদা-দিদিদের 'কথাকাব্য']

প্রিয়াঙ্কা গান্ধীর 'রূপ' নিয়ে অশালীন মন্তব্য এই নেতার!

এখানেই থেমে না থেকে কাটিয়ার বলেন, "প্রিয়াঙ্কা গান্ধী তো সুন্দরীও নন। ওর থেকে সুন্দরী মহিলা তো আমাদের কাছে আছে। যতটা লোকে বলে, প্রচার করা হয়, ততটাও সুন্দরী নন প্রিয়াঙ্কা। বিজেপিতে কম সুন্দরী আছে নাকি?"["সনিয়া গান্ধী কালো চামড়ার হলে কংগ্রেস শীর্ষপদে বসতে পারতেন কি?", বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের]

এরপর সোজাসুজি বিজেপি নেত্রী স্মৃতি ইরানির সঙ্গে তুলনা টেনে কাটিয়ার মন্তব্য করেন, "আমাদের স্মৃতি স্বয়ং দাঁড়িয়ে পড়ে এবং ভোট জোটাতে শুরু করেন। ওকেই দেখুন না কত সুন্দর বক্তৃতা দেন স্মৃতি।"[শুধুমাত্র অসৎ ব্যক্তিদেরই পদ্ম পুরস্কার দেওয়া হয় : শরদ যাদব]

বিহারের সংযুক্ত জনতা দলের নেতা শরদ যাদবের মহিলাদের সম্মান নিয়ে বিতর্কিত মন্তব্যের আঁচ মিটতে না মিটতেই কাটিয়ারের এহেন অশালীন মন্তব্যে দেশজুড়ে ছিঃ ছিঃ রব পড়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+